শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

জুলাই পর্যন্ত ক্রিকেট বন্ধ ইংল্যান্ডে

  • আপডেট টাইম : রবিবার, ২৬ এপ্রিল, ২০২০
  • ৩০৯ বার পঠিত

ক্রিকেটের জনক ইংল্যান্ডেই ক্রিকেট খেলা বন্ধ করা দেওয়া হয়েছে জুলাই পর্যন্ত। আগামী ১ জুলাইয়ের আগে ইংল্যান্ড এবং ওয়েলসে কোনো ধরনের পেশাদার ক্রিকেট মাঠে গড়াবে না বলে সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

করোনার ভাইরাসের প্রকোপ না কমায় বাধ্য হয়েই এমন সিদ্ধান্ত ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি)। তারা জানিয়েছে, সরকার ও বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ মেনে এবং ব্রডকাস্ট পার্টনারদের সঙ্গে কথা বলে ঘরোয়া ও আন্তর্জাতিক ম্যাচগুলোর সূচি পুনরায় ঠিক করা হবে।

ইসিবির এমন সিদ্ধান্তে স্থগিত হয়ে গেছে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট সিরিজ। আগামী ৪ জুন থেকে ইংলিশদের মাটিতে তিন ম্যাচের এই টেস্ট সিরিজ শুরু হওয়ার কথা ছিল। পিছিয়ে গেছে ইংল্যান্ডের নারী দলের ভারতের বিপক্ষে সিরিজও।

এছাড়া কাউন্টি চ্যাম্পিয়নশিপের নয় রাউন্ডের খেলা বাতিল হয়ে গেছে। জুনে ভাইটালিটি ব্লাস্টের যে ম্যাচগুলো ছিল সেগুলোও পিছিয়ে গেছে।

‘দি হানড্রেড’ টুর্নামেন্ট নিয়ে আগামী বুধবার বোর্ডের একটি সভা বসবে। সেখানে নতুন চেহারার এই টুর্নামেন্টের ব্যাপারে সিদ্ধান্ত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com