শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ

খালেদা জিয়া খেতে পারছেন না : নজরুল

  • আপডেট টাইম : রবিবার, ১৯ মে, ২০১৯
  • ৩৯১ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানিয়েছেন, কারাবন্দী চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত দুই-তিন দিন ধরে কিছু খেতে পারছেন না ।

শনিবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। খালেদা জিয়া ও শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক জাফরুল হাসানের সুস্থতা এবং ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাংগঠনিক সম্পাদক বাবুল সরদারের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহানগর দক্ষিণের জাতীয়তাবাদী শ্রমিক দল এ অনুষ্ঠানের আয়োজন করে।
নজরুল ইসলাম বলেন, খালেদা জিয়ার জিহ্বায় কামড় লেগে ঘা হয়ে গেছে। ডায়াবেটিস থাকায় ঘা শুকাচ্ছে না। গত দুই-তিন দিন ধরে কিছু খেতে পারছেন না তিনি। বেঁচে থাকার জন্য মাঝে মাঝে জাউ ভাত খাচ্ছেন।

তিনি বলেন, খালেদা জিয়া ছাড়া আমাদের বেঁচে থেকে কোনো লাভ হবে না। এই স্বৈরাচারী সরকার থেকে আমরা রেহাই পাব না।

শ্রমিক দলের সাবেক এই নেতা বলেন, যে শ্রমিক দলের প্রথম কাগজটা আমার হাতে লেখা, সেই সংগঠনের কোনো নেতা বা কর্মী স্বাভাবিকভাবে মারা গেলে কষ্ট লাগে। সেখানে বাবুল সরদারকে হত্যা করা হয়েছে। তার জন্য কতটা কষ্ট পেয়েছি সেটা বুঝাতে পারব না।

তিনি আরও বলেন, কারো প্রতি শত্রুতার জন্য বলছি না, তবে বাবুল সরদারের হত্যার জন্য যারা প্রকৃতপক্ষে দায়ী, আল্লাহ যেন তাদের বিচার করেন।

নেতাকর্মীদের উদ্দেশ্যে নজরুল ইসলাম বলেন, আমরা একটি জালিম সরকারের অধীনে আছি। এর থেকে মুক্তি পেতে যেমন শক্তিশালী সংগঠন দরকার, তেমনি আল্লাহর মেহেরবানিও দরকার।

শ্রমিক দলের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কাজী আমির খসরুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com