সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

লোকসভার শেষ ধাপে ভোট দিচ্ছে ভারতের জনগণ

  • আপডেট টাইম : রবিবার, ১৯ মে, ২০১৯
  • ৪৬৯ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: ভারতের লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এর মাধ্যমে শেষ হবে এবারের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ। আগামী ২৩ মে ফলাফল ঘোষণার পর জানা যাবে দিল্লির মসনদে কে বসবেন। এই ধাপে ভোট দেবেন ৮ রাজ্যের ৫৯টি আসনের ভোটাররা। এরই মধ্যে এসব নির্বাচনী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

গত ১১ এপ্রিল শুরু হয় ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দফা ভোট। এরই মধ্যে শেষ হয়েছে ৬ ধাপে ৪৮৪ আসনের ৮৯ শতাংশ ভোট গ্রহণ। শেষ ধাপে বাকি আছে মাত্র ৫৯ আসনের ভোট। রবিবারের ভোটের মাধ্যমে শেষ হবে লোকসভা নির্বাচনের ৫৪৩ আসনের ভোট গ্রহণ।

শুক্রবার রাতে শেষ হয়েছে লোকসভা নির্বাচনের শেষ ধাপের প্রচার-প্রচারণা। নির্বাচনী প্রচারণায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদি দাবি করেন, ভারতের জনগণ তাকে ও তার দল বিজেপিকে সমর্থন করছে। পাশাপাশি বিজেপি আবারও ক্ষমতায় আসবে বলে তিনি আশাও করেন। আর নির্বাচনী প্রচারণায় কংগ্রেস প্রধান রাহুল গান্ধী সমালোচনা করেন নরেন্দ মোদির।

শেষ ধাপের নির্বাচনকে সামনে রেখে বিজেপি বিরোধী মহাজোট সরকার গঠনের উদ্যোগ জোরালো হচ্ছে। আগামী ২১ মে সম্ভাব্য বৈঠক সামনে রেখে মহাজোট গঠনের চেষ্টা করেছেন তেলেগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com