শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক সরকারি জলমহাল ইজারায় প্রকৃত জেলেদের স্বার্থ সংরক্ষণ করা হবে : ভূমিমন্ত্রী ত্রিশাল থানা পুলিশ ২শিশুকে নির্যাতন ও হত্যাচেষ্টা ঘটনায় প্রধান আসামী কে গ্রেফতার ব্যাংকের নতুন সময় ১০টা থেকে ৩টা ময়মনসিংহে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বিভাগীয় তথ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন বোয়িং বিমান কেনায় অগ্রগতি, এয়ারবাস লিজ নেওয়ার পরিকল্পনা গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চায় সরকার ঢাবি উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের রজত জয়ন্তী উদযাপন পকেটমারের সন্দেহে জনসম্মুখে বৃদ্ধাকে ন্যাড়া করে ভিডিও ছড়ানো অভিযোগ তালায় সেচপাম্প সহ চোর আটক, জরিমানা আদায়!

অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের ইফতারে স্পিকার

  • আপডেট টাইম : রবিবার, ১৯ মে, ২০১৯
  • ৩৭০ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: আজ রোববার ঢাকার অফিসার্স ক্লাবে আয়োজিত ইফতার পার্টিতে যোগ দেন স্পিকার।

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত ‘দোয়া ও ইফতার মাহফিল-২০১৯’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।

ইফতার মাহফিলে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, মহিউদ্দিন খান আলমগীর এমপি, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ও পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সাদিক উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ।

এছাড়াও সংসদ সদস্যবৃন্দ, বিশিষ্ট রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ, অ্যাসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com