মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালুকায় সিএনজি-অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পিরোজপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, চৌকস সদস্যদের পুরস্কৃত দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদাতা সংগ্রহ, ব্লাড গ্রুপ নির্ণয় রক্তদান বিষয়ক সচেতনতামূলক সেমিনার কৃষিতে ভর্তুকি কমিয়ে গবেষণা ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি চূড়ান্ত অনুমোদনের পথে ইইউ মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিকেএসপি ফুটবল ম্যাচে গোল করলেন জাইমা রহমান

ঢাকার দুই মেয়রকে লিগ্যাল নোটিশ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ২৮৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় মশা নিধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে দুই মেয়র আতিকুল ইসলাম, শেখ ফজলে নূর তাপস ও সংশ্লিষ্টদেরকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৫ মে) ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দা ফাহিমা ফেরদৌস এ নোটিশ পাঠান। এছাড়া, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজিকে নোটিশের অনুলিপি পাঠানো হয়েছে।

নোটিশ পাঠানোর বিষয়টি ফাহিমা ফেরদৌস নিশ্চিত করেছেন।

নোটিশে বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশ সহ বিশ্বে সব চেয়ে আতঙ্কিত বিষয় হলো করোনাভাইরাস। বাংলাদেশ সরকার তা প্রতিরোধের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করছে। কিন্তু ডেঙ্গু ভাইসারও বিপদজনক। গত বছর এ ভাইরাসের কারনে এ সময়ে প্রায় ৮০ জন লোক মারা গেছে। ৫ হাজার ৬০০ জন লোক আক্রান্ত হয়েছেন। কিন্ত বর্তমানে মশার উৎপাত ও উপদ্রব অনেক বেশি হওয়া সত্ত্বেও ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের মেয়র মশা নিধনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন।

নোটিশে বলা হয়, একদিকে নগরবাসী করোনার জন্য আতঙ্কিত অন্যদিকে মশার উপদ্রবে দিশেহারা। করোনার সঙ্গে যদি মানুষ ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয় তাহলে আর কোথাও যাওয়ার জায়গা থাকবে না। সংবিধানের ১৫(ক), ১৮(১) এবং ৩২ অনুচ্ছেদে স্বাস্থ্য সেবার ব্যাপারে উল্লেখ রয়েছে। তন্মধ্যে অনুচ্ছেদে ৩২ অনুযায়ী স্বাস্থ্য সেবা মানুষের মৌলিক অধিকার যা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের।

নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টারর মধ্যে মশা নিধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ফাহিমা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com