মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বসন্ত উৎসবের রঙে – জুনিয়র ও সিনিয়র শিল্পীদের তুলির টানে দেওয়ালে চিত্র দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট গোদাগাড়ীতে উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর ফেসবুক পোস্ট প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসব শুরু

  • আপডেট টাইম : সোমবার, ২০ মে, ২০১৯
  • ৪০৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে ও ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসব। রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ক্রীড়া উৎসবের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

এবারের ক্রীড়া উৎসবে পুরুষদের ৯টি এবং নারীদের ৫টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। উদ্বোধনী দিনে পুরুষ ও নারী সদস্যদের গোলক নিক্ষেপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে পুরুষদের বিভাগে বিডি নিউজের কামাল হোসেন তালুকদার প্রথম স্থান অধিকার করেছেন। দ্বিতীয় স্থান অধিকার করেছেন বাসসের কবির আহমেদ খান এবং জাগোনিউজের সাঈদ শিপন তৃতীয় হয়েছেন।
অপরদিকে নারী বিভাগে প্রথম হয়েছেন সমকালের সাজিদা ইসলাম পারুল, দ্বিতীয় হয়েছেন ৭১ টিভির নাদিয়া শারমিন এবং আরটিভির সুরাইয়া মুন্নী তৃতীয় স্থান লাভ করেছেন।
ডিআরইউ সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপিস্থিত ছিলেন ঢাকা মহানগরী ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান হারুনুর রশীদ, ওয়ালটনের নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন ও ডিআরইউ সাধারণ সম্পাদক কবির আহমেদ খান।

ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম শামীমের সঞ্চালনায়ে এতে আরও উপস্থিত ছিলেন ডিআরইউ সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, অর্থ সম্পাদক জিয়াউল হক সবুজ, নারী বিষয়ক সম্পাদক সাজিদা ইসলাম পারুল, আপ্যায়ন সম্পাদক এইচ এম আকতার, কল্যাণ সম্পাদক কাওসার আজম, কার্যনির্বাহী সদস্য মহিউদ্দিন, মোহাম্মদ মাকসুদুল হাসান, রাশেদুল হক সাবেক ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম, কামরুজ্জামান হিরু, বদরুল আলম চৌধুরী খোকন, মোরসালিন আহমেদ, মহিউদ্দিন পলাশ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com