শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

চলন্ত বেবি টেক্সিতে কিশোরীকে জবাই

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ৩১৬ বার পঠিত

কক্সবাজার প্রতিনিধি:  কক্সবাজারের চকরিয়ায় চলন্ত গাড়িতে এক কিশোরীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে তার লাশ সড়কের ওপর ফেলে দেয়া হয়।

বুধবার রাত ১০টার দিকে চকরিয়া-পেকুয়া-বাঁশখালী সড়কের চকরিয়ার কোনাখালী ইউনিয়নের মরং ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে নিহত কিশোরীর পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ১৫/১৬ বছর হবে।

কোনাখালী ইউনিয়নের চেয়ারম্যান দিদারুল হক সিকদার গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানান, রাত ১০টার দিকে একটি সিএনজিচালিত বেবি টেক্সি থেকে ওই কিশোরীর জবাই করা লাশ ফেলে দেয়া হয়। তার মুখ উড়না দিয়ে পেচানো ছিল।

কোনাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা জানান, হয় তো ওই কিশোরীকে গাড়িতেই হত্যা করে ওই জায়গায় নিয়ে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা।

চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান গণমাধ্যমকে জানান, লাশ উদ্ধার করা হয়েছে। গাড়িটি আটক করার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com