রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

ডিএমপির সব থানায় বসানো হচ্ছে জীবাণুনাশক টানেল

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ২৬৫ বার পঠিত

নিউজ ডেস্ক: করোনাভাইরাস সংক্রমণের উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রতিটি থানার গেটে জীবাণুনাশ টানেল স্থাপন করার নির্দেশ দিয়েছেন কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম।

ডিএমপির (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডিএমপির কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলামের নির্দেশে পুলিশ সদস্য ও থানায় আসা সেবা গ্রহীতাদের স্বাস্থ্য সুরক্ষায় এ উদ্যোগ নেয়া হয়েছে। গতকাল বুধবার রাতে কর্মরত পুলিশ সদস্য ও থানায় আসা সেবা গ্রহীতাদের করোনা সংক্রমণ থেকে রক্ষার জন্য গেটে জীবাণুনাশক টানেল স্থাপনের নির্দেশ দেন কমিশনার।

মাসুদুর রহমান গণমাধ্যমকে বলেন, এর অংশ হিসেবে রাজধানীর কাফরুল, গুলশানসহ কয়েকটি থানায় জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়েছে। বাকি থানাগুলোতেও আগামী কয়েকদিনের মধ্যেই টানেল স্থাপন করা হবে।

ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণ রোধে জীবাণুনাশক টানেল স্থাপনের ফলে থানায় কর্মরত পুলিশ সদস্যরা স্বস্তির সঙ্গে কাজ করতে পারছেন। সারা দেশের করোনা সংক্রমিত রোগীর প্রায় ১০ শতাংশই বাংলাদেশ পুলিশের সদস্য ও কর্মকর্তা।

এতে আরও বলা হয়, করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকে প্রথম সারির যোদ্ধা হিসেবে পুলিশ সরাসরি মাঠে থেকে জনকল্যাণে বহুমুখী কাজ করে চলেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com