রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ঈদকে সামনে রেখে অবৈধ বিদেশি মদ মজুদ: হাজারীবাগে অভিযানে ৬৫ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ২ নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার ঘোষণা ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ২০ পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম রকেট লঞ্চারের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া মধ্যপ্রাচ্য যুদ্ধ: সংঘাতের বলি হচ্ছে প্রকৃতি ও পরিবেশ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে সংসদের অধিবেশন শুরু অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চাওয়া আরও ৩ ইরানি নারী ফুটবলার দেশে ফিরবেন ইরাকে বিমান দুর্ঘটনায় নিহত ৬ মার্কিন সেনার পরিচয় প্রকাশ উন্নয়ন টেকসই করতে কারিগরি পদে দক্ষ প্রকৌশলীদের নিয়োগ প্রয়োজন : মীর শাহে আলম

লালমনিরহাটে একই পরিবারের ৫ জনসহ ৯ জনের করোনা শনাক্ত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ৩৩৮ বার পঠিত

তৌহিদ আহমেদ রেজা: লালমিনরহাটের আদিতমারীতে ৮ জন এবং হাতীবান্ধায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে।  লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় এর সত্যতা নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ২ জন সুস্থ হয়ে ইতিমধ্যেই বাড়িতে ফিরে গেছেন।

আদিতমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর আরেফিন প্রধান (কল্লোল) বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বলেন, এর আগে গাজীপুর থেকে আসা করোনা পজিটিভ (১৮) একজনের পরিবারের ৫ সদস্য নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

পরিবারের ৫ সদস্যের মধ্যে আছেন তার বোন (১৪), ভাই (১৬), স্ত্রী (১৮), দাদী (৬৫) এবং বাবা (৪০)। তাদের সবার বাড়ি আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের পূর্ব দৈলজোড় গ্রামের (শখের বাজার) এলাকায়।
তবে ওই বাড়ির প্রথম করোনা আক্রান্ত (১৮) ব্যক্তি গত ১৮ এপ্রিল রাত থেকে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আইসোলশেনে চিকিৎসাধীন আছেন। গতকাল তার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। এছাড়াও আক্রান্তের তালিকায় আছেন ওই রোগীর সংস্পর্শে আসা আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের ষ্টাফ নার্স (৪৬), হাসপাতালের যক্ষা ও কুষ্ঠ রোগ নিয়ন্ত্রণ সহকারী (৩০)। এছাড়াও নতুন করে আক্রান্ত হয়েছেন সম্প্রতি নারায়নগঞ্জ ফেরত ২৬ বছর বয়সী আরেকজন।

এদিকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিংগীমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের কুমিল্লা ফেরত এক নারীর করোনা পজেভিট। এঘটনায় ওই নারীর বাড়িসহ কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।

আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার মো. মনসুর উদ্দিন বলেন,  হাসপাতাল কর্তৃপক্ষ আক্রান্তদের ব্যাপারে সিদ্ধান্ত নিবেন। এঘটনায় আক্রান্তের আসপাশে কয়েকটি বাড়ি লকডাউ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com