মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত ঝালকাঠিতে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ঠিকাদারকে কারণ দর্শানোর নোটিশ, তিন দিনের মধ্যে জবাবের নির্দেশ কিউবার উপকূলে ৫.৮ মাত্রার ভূমিকম্প নেইমার নেই, ব্রাজিল দলে ফিরলেন এনড্রিক এতিম শিক্ষার্থীদের সাথে এক ব্যাতিক্রমধর্মী সেহরিতে এমপি জাহাঙ্গীর কৃষক কার্ড বিতরণের সামগ্রিক বাস্তবায়ন ও অগ্রগতি দৃশ্যমান করার নির্দেশ প্রধানমন্ত্রীর ঈদে নারীর টানে ভোলায় ফিরতে শুরু করেছে মানুষ, জননিরাপত্তায় কোস্টগার্ড বিশ্বব্যাংক ভাইস প্রেসিডেন্টের বাংলাদেশ সফর, কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তার অঙ্গীকার হাজার হাজার ভক্তের উপস্থিতিতে কাপ্তাইয়ে মহা বারুণী স্নান অনুষ্ঠিত ঝালকাঠিতে বন বিভাগের গাছ কাটা বন্ধের দাবিতে মানবন্ধন

আবাহনীকে আবারো হারালো বসুন্ধরা কিংস

  • আপডেট টাইম : সোমবার, ২০ মে, ২০১৯
  • ৩৯১ বার পঠিত

বিশেষ প্রতিবেদক,সিটিজেন নিউজ: আবাহনী ও বসুন্ধরা কিংসের মধ্যকার বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের ম্যাচটি ছিল অঘোষিত ফাইনাল। বিশেষ করে আবাহনীর জন্য এ ম্যাচটি ছিল অতি গুরুত্বপূর্ণ।

শিরোপা লড়াইয়ে ফিরতে জয়ের বিকল্প ছিল না বর্তমান চ্যাম্পিয়নদের। কিন্তু আকাশী-হলুদরা পারেনি প্রয়োজনীয় জয়টি নিয়ে মাঠ ছাড়তে। প্রিমিয়ার লিগের নবাগত বসুন্ধরা কিংস ১-০ গোলে আবাহনীকে হারিয়ে অভিষেক আসরেই চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে আরেক ধাপ এগিয়ে গেলো তারা।
রবিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৪০ মিনিটে ফ্রি কিক থেকে কিরগিজস্তানের বখতিয়ারের করা গোলে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। বাকি সময় আবাহনী প্রচন্ড চাপ সৃষ্টি করেও গোল বের করতে পারেনি। প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও বসুন্ধরার কাছে হেরে শিরোপা লড়াই থেকে প্রায় ছিটকে পড়লো ৬ বারের চ্যাম্পিয়নরা।

আবাহনীর চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে থেকে মাঠে নেমেছিল বসুন্ধরা কিংস। এ জয়ে সেই ব্যবধান দঁড়ালো ৭ এ। ১৪ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শিরোপার দিকে আরেক পা বাড়ালো নতুন দলটি। সমান ম্যাচে আবাহনীর পয়েন্ট ৩৩।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com