বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস প্রতিহিংসার বদলে দেশের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন কুড়িগ্রাম জেলা পরিষদের উন্নয়নে ২ কোটি ১৯ লাখ টাকার বিশেষ বরাদ্দ আদাবরে পুলিশের অভিযানে উত্তেজনা, আহত ওসি জাহিদ ও এসআই তরুণ; গ্রেফতার ৪ প্রতিটি মানুষের প্রয়োজন পুলিশ ও সাংবাদিক, তবু দায়িত্ব পালনে হামলার শিকার ওসি জাহিদ ২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন

সাংবাদিক আসলাম রহমানের মৃত্যুতে শাবান মাহমুদের শোক

  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মে, ২০২০
  • ৩৯২ বার পঠিত

ভোরের কাগজের অপরাধ বিষয়ক প্রতিবেদক আসলাম রহমান আর নেই। বৃহস্পতিবার (৭ মে) রাত পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে স্ট্রোক করে তিনি মারা গিয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে আজকের অগ্রবাণী পরিবার।

আসলাম রহমান দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। বিভিন্ন হাসপাতালে তিনি চিকিৎসাও নিয়েছেন। সম্প্রতি তার শ্বাসকষ্টসহ করোনার কিছু উপসর্গ দেখা দেয়ায় নিশ্চিত হওয়ার জন্য তার পরীক্ষা করা হয়। বুধবার (৬ মে) তার করোনার রিপোর্ট নেগেটিভ আসে।

 

বৃহস্পতিবার রাতে হঠাৎ করে তার অবস্থার অবনতি হলে তাকে সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার জন্য নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

আসলাম রহমান একজন কবি ছিলেন। ’জ্যোস্নার শহরে একা’ নামে তার একটি কাব্যগ্রন্থ রয়েছে। এ ছাড়া সাংবাদিকতা শুরুর আগে তিনি গানও করতেন। ‘যখনই আকাশ দেখবে, দেখবে তারারা ভাসছে’ নামে তার একটি গানের অ্যালবামও রয়েছে।

সাংবাদিক আসলাম রহমানের অকাল মৃত্যুতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নে’র মহাসচিব আলহাজ্ব শাবান মাহমুদ গভীর শোক প্রকাশ করে আত্মার মাগফেরাত কামনা করছেন এবং মরহুমের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com