রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার রাজশাহীতে ঈদের কেনাকাটায় ব্র্যান্ডের শোরুমে ছুটছেন বিত্তবানরা

বাবা হলেন চলচ্চিত্রাভিনেতা শিমুল খান

  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মে, ২০২০
  • ২৭৪ বার পঠিত

বিনোদন প্রতিবেদক : করোনার এই সংকটকালে বাবা হলেন চলচ্চিত্রাভিনেতা শিমুল খান। গত ১৪ মার্চ রাত সাড়ে ৯টায় কন্যাসন্তানের জন্ম দেন শিমুল খানের স্ত্রী শেখ সুস্মিতা খান।

নতুন অতিথির ডাকনাম রাখা হয়েছে অথবা। পুরো নাম শেখ এ্যালিনা রহমান খান অথবা। নির্মাতা মেজবাউর রহমান সুমন এই নাম দিয়েছেন।

অথবা শিমুল খানের প্রথম সন্তান। বাবা হওয়ার অনুভূতি ব্যক্ত করে শিমুল খান বলেন, ‘জন্মের কিছুক্ষণ পরেই আমি যখন প্রথম ওকে কোলে নিয়ে ছুঁয়ে দেখি, ঠিক সেই মুহূর্তে আমার হাত-পাসহ পুরো শরীর কাঁপছিল! বাবা হওয়ার অনুভূতি অন্যরকম! সত্যিই এই অনুভূতির সঙ্গে পৃথিবীর অন্য কোনো অনুভূতির মিল খুঁজে পাওয়া যাবে না। মহান আল্লাহর প্রতি অশেষ শুকরিয়া।’

অথবার মা শেখ সুস্মিতা খান বলেন, ‘‘সত্যিই ‘মা’ না হলে এই অনুভূতি কাউকে বলে বোঝানো সম্ভব নয়! এ এক মহাপবিত্র স্বর্গীয় অনুভূতি, যার সঙ্গে পৃথিবীর কোনো অনুভূতিরই তুলনা চলে না। মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com