শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে

মিলিটারি ট্রেনিংয়ে টটেনহ্যাম তারকা সন হিউং মিনের চমক

  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মে, ২০২০
  • ৩২২ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : টটেনহ্যাম হটস্পারের কোরিয়ান তারকা ফুটবলার সন হিউং মিন নিজ দেশে তিন সপ্তাহের একটা মিলিটারি ট্রেনিং নিয়েছেন। যেখানে ১৫৭ জন ট্রেনির মধ্যে সেরা পারফরমারের খেতাব জিতেছেন এই তারকা ফুটবলার।

দক্ষিণ কোরিয়ার নিয়মানুসারে প্রত্যেক যোগ্য মানুষকে ন্যূনতম দুই বছরের জন্য মিলিটারি সেবা দিতে হবে। তবে কোন অ্যাথলেট যদি এশিয়ান গেমসে স্বর্ণ বা অলিম্পিক জিতে তবে তাঁর ক্ষেত্রে ছাড় রয়েছে।

সন হিউং মিন যেহেতু ২০১৮ সালের এশিয়ান গেমসে দলগতভাবে স্বর্ণপদক জিতেছে। তাই ছাড় পাচ্ছেন তিনি। আগামী ৩৪ মাসের মধ্যে দেশকে সর্বমোট ৫৪৪ ঘন্টা সার্ভিস দিতে হবে এই কোরিয়ান তারকা ফুটবলারের।

দেশটির সংবাদ এজেন্সি ইয়োনাপ মেরিন অফিসারের উদ্ধৃতি দিয়ে বলেছে, ‘সন হিউং মিন পিলসাং পুরস্কার জিতেছেন। যা কিনা সেরা পাঁচ পারফরমারদের দেওয়া হয়।’ এছাড়া ওই অফিসার আরও যোগ করেন, ‘প্রতিটি ধাপ এখানে সততা ও শক্তভাবে পরিচালনা করা হয়। সনের মিলিটারি অফিসার জানিয়েছে সে সবগুলো ধাপ সততার সাথে অতিক্রম করেছে।’

এই সময় সনকে টিয়ার গ্যাসের সম্মুখীন হতে হয়েছে। এছাড়াও অস্ত্র পরিচালনা ও পাহাড় বেয়ে ওঠার মতো কাজ করতে হয়েছে।

এখানে ট্রেনি হিসেবে যোগ দেওয়ার আগে সন হিউং মিন নিজ ক্লাব টটেনহ্যাম থেকে উড়ে এসে সিউলে দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে ছিলেন। ১৬ ফেব্রুয়ারি অ্যাস্টন ভিলার বিপক্ষে খেলার সময়ে পায়ে ফ্র্যাকচার হওয়াতে টটেনহ্যামের হয়ে আর মাঠে নামা হয়নি সন হিউং মিনের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com