মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের জন্য অপরিহার্য : ড. শরীফ ভুঁইয়া রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত, দুবাইয়েও বিস্ফোরণের শব্দ : কাতার সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ ” ঈদ আনন্দ ভাগাভাগি করতে হবে সবার সাথে ” সাংবাদিক মো: মুক্তাদির হোসেন ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচে এমবাপ্পের ফেরার সম্ভাবনা ইউজিসি’র চেয়ারম্যান হলেন অধ্যাপক ড. মামুন আহমেদ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত ঝালকাঠিতে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ঠিকাদারকে কারণ দর্শানোর নোটিশ, তিন দিনের মধ্যে জবাবের নির্দেশ কিউবার উপকূলে ৫.৮ মাত্রার ভূমিকম্প

রংপুরে পুলিশসহ আরও ১২ জন করোনাভাইরাসে আক্রান্ত

  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২০
  • ৩১৩ বার পঠিত

রংপুর মেডিকেল কলেজে (রমেক) গত ২৪ ঘণ্টায় ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে পুলিশ-আনসার সদস্যসহ আরও ১২ জন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এর মধ্যে রংপুর জেলায় নয়জন, লালমনিরহাটে দুজন এবং কুড়িগ্রামে একজন।

সোমবার (১১ মে) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।

আক্রান্তরা হলেন- রংপুর জেলা পুলিশ লাইনসের তিন সদস্য, মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মচারী (৩২), মেট্রোপলিটন পুলিশের এক সদস্য (৪২), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের এক নার্স (৫৫), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আনসার ক্যাম্পের এক সদস্য (৩৫), রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের দুই কর্মচারী (৩৬, ৪৬), কুড়িগ্রাম সদর এলাকার এক শিশু (৮), লালমনিরহাট সদর হাসপাতালের এক কর্মচারী (৪০) ও লালমনিরহাট সাপ্টিমারি এলাকার এক যুবক (১৮)।

এ নিয়ে রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪৩ জনে। আক্রান্তদের মধ্যে পুলিশ ও চিকিৎসকসহ স্বাস্থ্য বিভাগের লোকজন সবচেয়ে বেশি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com