সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

কোভিড-১৯ মোকাবিলার ফায়ারকর্মীদের সরঞ্জাম দিলো মার্কিন দূতাবাস

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ২৫১ বার পঠিত

 
অনলাইন ডেস্ক: স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সম্মুখসারির কর্মীদের কোভিড-১৯ মোকাবিলায় ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী দিয়েছে ঢাকার যুক্তরাষ্ট্রের দূতাবাস।

সোমবার (১১ মে) দূতাবাস সূত্র জানায়, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ইন্দো-প্যাসিফিক কমান্ডের প্রতিনিধিরা বাংলাদেশের কোভিড-১৯ মোকাবিলায় সহায়তার অংশ হিসাবে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি)-এর পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা এবং উন্নয়ন) লে. কর্নেল জুলফিকার রহমান এবং সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল মোমেনের কাছে অত্যাবশ্যকীয় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) হস্তান্তর করেন।

সুরক্ষা সরঞ্জামগুলোর মধ্যে রয়েছে ১ হাজার পিস কেএন৯৫ সার্জিক্যাল মাস্ক, ২০০ মিলিলিটারের ৮০০ বোতল হ্যান্ড স্যানিটাইজার, ৫শ জোড়া সার্জিক্যাল গ্লাভস, ৩শটি ঝুঁকিপূর্ণ উপকরণরোধক (হ্যাজম্যাট) স্যুট, ১শটি সুরক্ষামূলক মাস্ক এবং ৫০টি মেডিক‌্যাল গগলস।

এসব উপকরণ ঢাকার যুক্তরাষ্ট্রের দূতাবাস স্থানীয়ভাবে বাংলাদেশি কোম্পানিগুলোর কাছ থেকে সংগ্রহ করেছে।

হস্তান্তরের সময় রাষ্ট্রদূত মিলার বলেন, ঢাকার যুক্তরাষ্ট্রের দূতাবাস স্থানীয় পর্যায়ে এলাকাবাসীর মধ্যে কোভিড-১৯ ছড়িয়ে পড়া রোধে কর্মরত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি)-এর সম্মুখসারির কর্মীদের অত্যাবশ্যকীয় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দিতে পেরে গর্বিত। বর্তমান সংকট মোকাবিলায় এফএসসিডি’র সম্মুখসারির কর্মীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

তিনি বলেন, ‘আপনারা সবাই সত্যিকারের নায়ক … আমাদের সশ্রদ্ধ কৃতজ্ঞতা আপনাদেরই প্রাপ্য।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com