বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জাতীয় পদক নিলামে তুলতে চান ফুটবলার আসলাম

  • আপডেট টাইম : বুধবার, ১৩ মে, ২০২০
  • ২৯২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : করোনায় অসহায়দের সাহায্যার্থে খুলনার কৃতি সন্তান ও এক সময়ের জাতীয় দলের ফুটবলার শেখ আসলাম তার পদক নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে ‘অ্যাকশন ফর অকশন’ নামে একটি অনলাইন ভিত্তিক নিলাম প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে। বিষয়টি জাতীয় ফুলবল দলের সাবেক কৃতি খেলোয়াড় শেখ আসলাম নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জাতির এ জাতীয় ক্রান্তিকালে আমার জাতীয় পদক কাজে লাগাতেই নিলাম করার চিন্তা করা হচ্ছে। এ ব্যাপারে অনলাইন ভিত্তিক নিলাম প্রতিষ্ঠান অ্যাকশন ফর অকশন এর সঙ্গে আলোচনা চলছে। পদকটির একটি স্মার্ট মূল্য নির্ধারণ করেই নিলামের ডাক দেবে প্রতিষ্ঠানটি। যা এখনও আলোচনা পর্যায়ে রয়েছে।

তিনি বলেন, খুলনায় অনেক ধণাঢ্য ও বিত্তবান সৌখিন মানুষ রয়েছেন। আমি খুলনার ছেলে হিসেবে আশা করবো, খুলনার কোনো সৌখিন বিত্তবান এ পদকটি উচ্চমূল্যে নিলাম নিয়ে এই জাতীয় সংকট মোকাবিলায় অসহায়দের পাশে দাঁড়াতে এগিয়ে আসবেন।

তিনি আরও বলেন, নিলামে জাতীয় এ পদকটি বিক্রির অর্থে সারাদেশের করোনা অসহায়দের সেবা হবে। কিন্তু একটি বড় অংশই খুলনার দরিদ্র নিপিড়ীত জনগোষ্ঠীর জন্য ব্যয় হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com