বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেজগাঁও জোনে এনসিপির ইফতার মাহফিল অনুষ্ঠিত ঢাকা–সিলেট–ম্যানচেস্টার রুট পুনরায় চালু হচ্ছে ১ জুলাই চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে জিরো টলারেন্স: রূপনগরে আমিনুল হক প্রেম, প্রতিশোধ আর ত্রাসের গল্পে ঈদে ‘লেলিন’ ইফতারের জন্য ৪০ মিনিট বিরতি স্পট মার্কেট থেকে ৩ কার্গো এলএনজি কিনবে সরকার ইসরায়েল থেকে রাষ্ট্রদূত স্থায়ী প্রত্যাহার করল স্পেন উত্তরার হোটেলিয়ানদের মিলনমেলা: ইফতার ও ডিনারে আতিথেয়তা শিল্পের সম্ভাবনা নিয়ে আলোচনা ‘জুলাই সনদের আলোকে যতটুকু পাওনা আমরা অতটুকু চাই, বেশি না’ ঝালকাঠি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন হিমুর চতুর্থ মৃত্যুবার্ষিকী

গুলিস্তানে জাকির মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

  • আপডেট টাইম : বুধবার, ১৩ মে, ২০২০
  • ৩১৪ বার পঠিত

রাজধানীর গুলিস্তান-ফুলবাড়িয়া বিআরটিসি বাস কাউন্টারের পাশে জাকির মার্কেটে আগুন লেগেছিল। নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের চার ইউনিট।

বুধবার (১৩ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে জানা যায়।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানান, জাকির মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রাথমিকভাবে জানা গেছে, বৈদ্যুতিক গোলযোগের কারণে এই অগ্নিকাণ্ড। আগুনে একটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ এক লাখ টাকা হতে পারে।

এর আগে ফায়ার সার্ভিস সদরদপ্তরের টেলিফোন অপারেটর দানা মিয়া বলেন, সন্ধ্যা সোয়া ৬টার দিকে সংবাদ পেয়ে চারটি ইউনিট পাঠানো হয়েছে ঘটনাস্থলে। তারা নিয়ন্ত্রণে কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com