বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ বালুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত নববর্ষ উৎসব হিসেবে মহররম উদযাপন ইসলামের আদর্শ বিরোধী ও খারেজী চক্রান্ত। – আল্লামা ইমাম হায়াত ====================== রাসেলকে ঘিরে আলোড়ন: কাশালিয়া ইউনিয়নে বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা তাহিরপুর শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক তাজুল ইসলাম তাজ অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল

প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা মেনে চলার আহ্বান

  • আপডেট টাইম : রবিবার, ১৭ মে, ২০২০
  • ২৫৭ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক : জনগণের স্বাস্থ্য সুরক্ষা ও জীবনের নিরাপত্তা নিশ্চিতে ৩১দফা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

১৭ মে শেখ হাসিনার ৪০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শনিবার (১৬ মে) দলের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। এতে বলা হয়েছে, বৈশ্বিক মহামারি করোনা সংকটের এ ক্রান্তিলগ্নেও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা জনগণের জীবন ও জীবিকার সুরক্ষা নিশ্চিত করতে নিঃস্বার্থভাবে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। করোনা প্রাদুর্ভাবে সৃষ্ট সংকটের শুরু থেকেই তিনি করোনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিয়েছেন।

‘জনগণের স্বাস্থ্য সুরক্ষা ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাদের সচেতন করার লক্ষে জাতির অভিভাবক হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩১-দফা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন’।

এতে আরও বলা হয়, জনগণের জীবন-জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা এবং অর্থনৈতিক সক্ষমতা ধরে রাখার জন্য এ পর্যন্ত ১ লাখ কোটি টাকারও বেশি প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছেন। যা জিডিপির ৩.৬ শতাংশ। করোনা সংকটের সময় কেউ যেন খাদ্যাভাবে কষ্ট না পায় সেজন্য ব্যাপক সহায়তার ব্যবস্থা করেছেন। সরকারের পক্ষ থেকে খেটে খাওয়া, দিনমজুর কর্মহীন মানুষের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। ৫০ লাখ পরিবারের কাছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।

করোনা সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর পদক্ষেপ আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছে উল্লেখ করে বিবৃতি বলা হয়, শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে করোনা সংকট জয় করে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত উন্নয়ন ও সমৃদ্ধির অভিযাত্রায় দুর্বার গতিতে এগিয়ে যেতে সক্ষম হবে।

এ দিন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে প্রতিবছর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কিন্তু এবছর বৈশ্বিক মহামারি করোনার কারণে সৃষ্ট সংকটে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে সব ধরনের জনসমাগমপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পরিহার করেছে আওয়ামী লীগ। ঘরে বসে স্বাস্থ্য বিধি মেনে দেশবাসীকে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সুস্থ ও দীর্ঘ জীবন কামনায় পরম করুণাময়ের কাছে প্রার্থনা করার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com