বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার শুরু আসন্ন হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশ্বের মধ্যে ভারতে সব চেয়ে বেশি যক্ষা রোগের সংখ্যা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পদপ্রার্থী ঈদ মিলন উৎসবে এসে ব্যাপক সাড়া পেলেন ইনজুরিতে মাঠের বাইরে গাব্রিয়েল এপ্রিল মাসের শেষ নাগাদ ঢাকা শহরে যানজট সমস্যার অনেকটা নিরসন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহ জেলা পরিষদ প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন সৈয়দ এমরান সালেহীন প্রিন্স জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি শহীদ জিয়ার ‘স্বাধীনতা ঘোষণা’ স্মৃতিকে চির অম্লান করে রাখা হবে : সংস্কৃতিমন্ত্রী ২৩ মার্চ পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ৭.৪ শতাংশ বৃদ্ধি

তামিমের আড্ডায় বিশেষ অতিথি হয়ে আসছেন কোহলি

  • আপডেট টাইম : রবিবার, ১৭ মে, ২০২০
  • ৩০০ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : করোনার এই মহামারির সময়ে মানুষকে কিছুটা বিনোদিত করতে, আতঙ্ক-ভয় থেকে মুক্ত রাখতে অনলাইনে লাইভ আড্ডার আয়োজন করেছেন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ইতিমধ্যে অনেক তারকা-মহাতারকা যোগ দিয়েছেন ‘লাইভ আড্ডা উইথ তামিম’ এর অনুষ্ঠানে।

আগের দিন সৌম্য, মুমিনুল, লিটন ও তাইজুলের সাথে আড্ডা শেষে তামিম ঘোষণা দিয়েছিলেন চমক আসছে। সবার অনুরোধ রাখতে হাজির করবেন বিশেষ এক অতিথিকে। জানিয়েছেন, তাকে দেখে খুশি হবেন সবাই। তামিম তাঁর কথা রেখেছেন। এবার এই অনুষ্ঠানের মাত্রা আরও বাড়িয়ে তুলতে তামিম হাজির করছেন বর্তমান ক্রিকেট বিশ্বের সেরা তারকা, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিকে।

তামিম আগের শো’য়ের শেষাংশে বলেছিলেন, ‘আমার পরবর্তী শো’তে খুবই একজন বিশেষ অতিথি আসবে। যেটা দেখে আপনারা অবশ্যই খুবই অবাক হবেন। তবে অনেক খুশিও হবেন। অনেকে তাঁর ব্যাপারে আমাকে অনুরোধ করেছেন। তাই কে আসবে, সেটা আপনাদের ফেসবুকের মাধ্যমে জানিয়ে দিবো।’

অবশেষে তামিম তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানালেন, ১৮ মে রাত ১০:৩০ তাঁর লাইভ আড্ডায় আসবেন কোহলি।

তামিম এর আগে বাংলাদেশ ক্রিকেট দলের পঞ্চপাণ্ডবের মধ্যে সাকিব ছাড়া মাশরাফি, মুশফিক, মাহমুদউল্লাহকে নিয়ে আড্ডায় মেতেছেন। জুনিয়রদের মধ্যে তাসকিন ও রুবেলকে নিয়ে করেছেন আরেকটি লাইভ সেশন।

এরপরে লাইভে ছিলেন বাংলাদেশের সাবেক তিন ক্রিকেটার ও বর্তমান বোর্ড পরিচালক নাঈমুর রহমান দূর্জয়, হাবিবুল বাশার সুমন ও খালেদ মাহমুদ সুজন। এর পরের দুটি পর্বে তামিমের আড্ডায় যুক্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ফাফ ডু প্লেসি ও ভারতীয় ওপেনার রোহিত শর্মা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com