শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

কুমিল্লায় এক দিনে করোনা শনাক্ত ৪৫ জনের, মুরাদনগরেই ৩১

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ৩০০ বার পঠিত

কুমিল্লা প্রতিনিধি  : কুমিল্লা জেলায় আজ মঙ্গলবার আরও ৪৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে শুধু মুরাদনগর উপজেলাতেই আছেন ৩১ জন। এ ছাড়া কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় তিনজন, চান্দিনায় দুজন, তিতাস উপজেলায় দুজন, বুড়িচং, দেবীদ্বার, দাউদকান্দি, ব্রাহ্মণপাড়া, মনোহরগঞ্জ, আদর্শ সদর ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের একজন আছেন।

জেলার করোনাবিষয়ক ফোকাল পারসন ও কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন মো. সাহাদাত হোসেন আজ বেলা সাড়ে তিনটায়  এই তথ্য নিশ্চিত করেন।

এ নিয়ে কুমিল্লার ১৭টি উপজেলায় মোট কোভিড–১৯ রোগী শনাক্ত হয়েছেন ৩৫২ জন। সুস্থ হয়েছেন ৬০ জন ও মারা গেছেন এক নারীসহ ১৪ জন। প্রতিদিনই কুমিল্লায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত চার দিনে একজন করে মারাও যাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com