শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ

উল্লাপাড়ায় সেতুর রেলিং ভেঙে ট্যাংক লরি খালে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ৩১৪ বার পঠিত

ডেস্ক: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্বদেলুয়া পুরাতন সেতুর রেলিং ভেঙে তেলবাহী একটি ট্যাংক লরি খালে উল্টে পড়েছে। মঙ্গলবার বিকেলের এই দুর্ঘটনায় লরির চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন।

স্থানীয়রা জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আশপাশের লোকজনের সহায়তায় গুরুতর আহত চালককে উদ্ধার করে সিরাজগঞ্জ

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। লরির হেলপার সাদ্দাম মোল্লাকে (৩৫) গুরুতর অবস্থায় পাঠানো হয়েছে উল্লাপাড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে। সাদ্দাম শাহজাদপুরের বাসিন্দা বলে জানা গেছে। তবে আহত চালকের পরিচয় জানা যায়নি। লরিটি বাঘাবাড়ি নৌবন্দর থেকে নওগাঁ যাচ্ছিল। দুর্ঘটনার পর লরির ট্যাংকি ফেটে জ্বালানি তেল পড়তে থাকে। এসময় স্থানীয় লোকজন কিছু তেল সংগ্রহ করেন। তবে পুলিশ আসার পর স্থানীয়রা ঘটনাস্থল থেকে চলে যায়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খায়রুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ উল্টে পড়া তেলবোঝাই ট্যাংক লরিটি পাহারা দিচ্ছে। তেলের মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com