শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

শেখ হাসিনাকে ভুটানের প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

  • আপডেট টাইম : রবিবার, ২৪ মে, ২০২০
  • ২৬৮ বার পঠিত

নিউজ ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোনে শুভেচ্ছা জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।

শনিবার (২৩ মে) রাত ৭টা ৫৫ মিনিটের দিকে টেলিফোন করেন ভূটানের প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ভুটানের প্রধানমন্ত্রী রাত ৭টা ৫৫ মিনিটে টেলিফোন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।

প্রেস সচিব বলেন, প্রায় ১৫ মিনিটের আলাপে শেখ হাসিনাও ভুটানের প্রধানমন্ত্রী এবং সে দেশের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

ইহসানুল করিম বলেন, ভুটানের প্রধানমন্ত্রী সুপার সাইক্লোন আম্পানে ক্ষয়-ক্ষতির খোঁজ খবর নেন এবং প্রাণহানিতে সমবেদনা জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোন করা এবং আম্পানে ক্ষয়-ক্ষতিতে সমবেদনা প্রকাশ করায় তাকে ধন্যবাদ জানান।

প্রেস সচিব আরও বলেন, দুই নেতার আলোচনায় চলমান করোনাভাইরাস পরিস্থিতও স্থান পায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com