শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

স্বাস্থ্যবিধি মেনেচলবে গণপরিবহন, শুক্রবার ভাড়ার বিষয়ে বৈঠক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
  • ২৬৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্টসংখ্যক যাত্রী নিয়ে গণপরিবহন চালানোর অনুমতি দিয়েছে সরকার। কম যাত্রী নিয়ে চলাচল করায় যাত্রীদের খরচ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পরিবহন মালিকরা।

বৃহস্পতিবার (২৮ মে) বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ জানিয়েছেন, পরিবহন মালিকদের সঙ্গে আলোচলা করে ভাড়ার পুনর্বিন্যাস বা নতুন করে ভাড়া নির্ধারণ করা হবে।

খন্দকার এনায়েত উল্যাহ বলেন, দেশে করোনার সংক্রমণ রোধে সবার স্বাস্থ্যবিধি মেনে চলা উচিৎ। তাই স্বাস্থ্যবিধি মেনে পরিবহন চলাচল করলে, বাসে কম যাত্রী নিতে হবে। তাই ভাড়ার বিষয়ে মালিকদের সঙ্গে বসে আলোচলার মাধ্যমে নতুন ভাড়া বা নতুনভাবে ভাড়া পুনর্বিন্যাস করে বাস চালাতে হবে।

তিনি বলেন, ভাড়াসহ সার্বিক বিষয় নিয়ে কাল বিকেল ৩ টায় বনানীতে বিআরটিএর প্রধান কার্যালয়ে সরকারের কর্তৃপক্ষের সঙ্গে মালিকদের বৈঠক হবে।

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাকেশ বলেন, তবে ভাড়ার হার কি রকম হবে এবং স্বাস্থ্যবিধি মেনে কিভাবে টার্মিনাল থেকে যাত্রী ওঠানামা করা হবে সেসব বিষয়ে আলোচনা করতেই কাল বৈঠক করা হবে। স্বাস্থ্যবিধি মেনে সীমিতসংখ্যক যাত্রী নিয়ে চলতে গেলে নতুন করে ভাড়া ধার্য করার একটা বিষয় থাকে।

ঢাকা-কক্সবাজার রুটের সেন্টমার্টিন পরিবহনের ম্যানেজার জিতু হোসেন বলেন, সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে পরিবহনে কমসংখ্যক যাত্রী নিয়ে চলাচল করতে হবে। তাই যাত্রীদের খরচ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের বাস মালিকরা বৈঠক করে আগামীকাল এই সিদ্ধান্ত নেবেন। মালিক নেতারা চাচ্ছেন করোনা পরিস্থিতিতে সীমিত যাত্রী তুলে স্বাস্থ্যবিধি মেনে বাসের সিট অনুযায়ীই ভাড়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com