শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

করোনাযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের পরিবারকে অনুদান দিলো ওয়ালটন

  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ২৮০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : চলমান করোনাযুদ্ধে মাঠ পর্যায়ের অন্যতম প্রধান অগ্রসেনানী বাংলাদেশ পুলিশ। মহামারি করোনাভাইরাস প্রতিরোধে ব্যাপক ভূমিকা রাখছেন তারা। ফলে সম্মুখযোদ্ধা হিসাবে করোনায় আক্রান্ত হচ্ছেন বহু পুলিশ সদস্য। দেশ ও জনগণের সুরক্ষা-সেবা নিশ্চিত করতে মৃত্যুকে আলিঙ্গন করতে হচ্ছে তাদের।

এমন অবস্থায় সামাজিক দায়বদ্ধতা থেকে পুলিশ সদস্যদের পরিবারের পাশে দাঁড়িয়েছে দেশের শীর্ষ ব্র্যান্ড ওয়ালটন। করোনাযুদ্ধে আত্মোৎসর্গকারী ১৪ পুলিশ সদস্যের পরিবারের জন্য এক লাখ টাকা করে অনুদান দিয়েছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (২৮ মে) পুলিশ সদর দপ্তরে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদের হাতে ওয়ালটনের উদ্যেক্তাদের পক্ষে অনুদানের টাকা তুলে দেন প্রতিষ্ঠানটির সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর মোহসিন আলী মোল্লা।

এ সময় পুলিশের ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ পুলিশের পাশে দাঁড়ানোর জন্য ওয়ালটন গ্রুপের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আইজিপি।

মোহসিন আলী মোল্লা বলেন, পুলিশ সবসময় জনগণের পাশে আছে। পুলিশ যে জনগণের প্রকৃত বন্ধু তার আরেকটি প্রমাণ চলমান করোনাভাইরাস মোকাবিলায় তাদের সর্বাত্মক প্রচেষ্টা। প্রাণঘাতি এ ভাইরাস থেকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যরা দিনরাত কাজ করছেন। এজন্য তাদের কঠিন আত্মত্যাগ করতে হচ্ছে। করোনাযুদ্ধে বাংলাদেশ পুলিশের অবদান অসামান্য। তাই বাংলাদেশ পুলিশের পাশে দাঁড়াতে পেরে ওয়ালটন গ্রুপ নিজেদের সম্মানিত মনে করছে।

ওয়ালটন সবসময় দেশ ও জনগণের পাশে রয়েছে। করোনাভাইরাস মোকাবিলায় শুরু থেকেই বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে ওয়ালটন। প্রধানমন্ত্রীর ত্রাণ-তহবিলসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে সহায়তা দিয়ে আসছে। করোনা মোকাবিলায় নিজস্ব কারখানায় বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম তৈরি ও বিতরণ করে আসছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com