ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই নম্বর সাগরদাড়ি ইউনিয়নে উপজেলা যুবদল নেতার নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল চার নম্বর বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপি,র উদ্যোগে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত গণতন্ত্র রক্ষায় প্রধানমন্ত্রীর প্রতি ইনসানিয়াত বিপ্লবের আহ্বান হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন নির্মাতা শুকুর বিদায়ে চঞ্চলের আবেগঘন পোস্ট না ফেরার দেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু ব্যবহারসীমা নিয়ে উদ্বেগ, চ্যাট ও ওয়ার্ক মোড এক করছে চ্যাটজিপিটি ভালো কাজের নিয়তেও মেলে সওয়াব নির্বাচন কমিশন ও জাতীয় সংলাপে এককভাবে অংশ নেবে না জামায়াত ফল পরিবর্তন হওয়া এইচএসসির উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে: শিক্ষামন্ত্রী

কোভিড-১৯ আক্রান্ত মরদেহ থেকে ভাইরাস ছড়ায় না: স্বাস্থ্য অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক : কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা গেলে তার দেহ থেকে ভাইরাস ছড়ায় না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (০৩ জুন) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, করোনায় মৃত ব্যক্তির দেহ সতর্কতা অবলম্বন করে দাফন করা যায়। নিয়ম অনুযায়ী মৃত ব্যক্তির সব আনুষ্ঠানিকতা শেষে বডিব্যাগ, তা না পাওয়া গেলে পলিথিনে মুড়িয়ে স্থানান্তরের জন্য মনোনীত কবরস্থান বা পারিবারিকভাবে নির্ধারিত স্থানে মৃতদেহ দাফন করা যায়। শুধুমাত্র কোভিড-১৯ হিসাবে আলাদা কোনো কবরস্থান নির্দিষ্ট করার দরকার নেই। পারিবারিক কবরস্থানেই এই মৃতদেহ দাফন করা যাবে এবং অন্য ধর্মের জন্য সৎকার করা যাবে।

নাসিমা সুলতানা বলেন, বিশ্ব স্বাস্থ‌্য সংস্থা বলছে, এটা প্রমাণিত হয়নি যে মৃত ব্যক্তির কাছ থেকে অন্য ব্যক্তিতে কোভিড-১৯ ছড়িয়েছে। মৃতদেহ সৎকার করতে কয়েক ঘণ্টা সময় লেগে যায়। তিন ঘণ্টা পর মৃতদেহে এই ভাইরাসের আর কোনো কার্যকারিতা থাকে না। সেজন্য মৃতদেহ থেকে কোভিড-১৯ ছড়ানোর কোনো সম্ভাবনা নেই। তবে মৃতদেহ দাফন করার সময় অবশ্যই আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে।

এদিকে করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭৪৬ জনে। একই সময়ে নতুন করে আরও ২ হাজার ৬৯৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ৫৫ হাজার ১৪৪ জনে দাঁড়িয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দুই নম্বর সাগরদাড়ি ইউনিয়নে উপজেলা যুবদল নেতার নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

কোভিড-১৯ আক্রান্ত মরদেহ থেকে ভাইরাস ছড়ায় না: স্বাস্থ্য অধিদপ্তর

আপডেট টাইম : ০৪:২৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০