শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

যে ওয়ালপেপার সেট করলে ক্র্যাশ করে ফোন

  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২০
  • ৩১৭ বার পঠিত

তথ্যপ্রযুক্তি ডেস্ক: সম্প্রতি ইন্টারনেটে একটি ছবি ভাইরাল হয়েছে। অ্যানড্রয়েড ফোনে এই ছবি ওয়ালপেপার সেট করলেই ফোন ক্র্যাশ করে যাচ্ছে। বিশেষ করে স্যামসাং ফোন খারাপ হওয়ার সম্ভাবনা বেশি। তাই বিশেষ এই ছবি ডাউনলোড করে ওয়ালপেপার সেট না করার পরামর্শ দিচ্ছে বিশেষজ্ঞরা।

ছবিতে পাহাড়ের কোলে একটি হ্রদ দেখা গিয়েছে। সেখানে সূর্যোদয় অথবা সূর্যাস্তের রশ্মির ছটা মেঘে দুর্দান্ত রঙ তৈরি করেছে। জানা গিয়েছে শুধুমাত্র গ্রাহকদের ফোনে এই ছবি ওয়ালপেপার সেট করলে সমস্যা হচ্ছে।
এই ছবির জন্য কোন কোন ফোন স্ক্র্যাশ করছে?

কয়েকটি টেকনোলজি ওয়েবসাইটে জানানো হয়েছে সব ওয়ানপ্লাস ও নকিয়া ফোনে এই ছবি ওয়ালপেপার সেট করলেই বন্ধ হয়ে খারাপ হয়ে যাচ্ছে। এছাড়াও স্যামসাং ফোন ও গুগল পিক্সেল ফোনে এই সমস্যা দেখা গিয়েছে। বিশেষ করে যে সব গ্রাহকের ফোনে অ্যানড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম চলছে সেই সব গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

কেন এই ছবির জন্য ক্র্যাশ করছে স্মার্টফোন?

এক ডেভেলপার জানিয়েছেন অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের বাগের জন্যই এই ছবির কালার স্পেস প্রসেস করতে পারছে না স্মার্টফোন। ফলে অ্যানড্রয়েড ফোন ‘সফট ব্রিক’ হয়ে যাচ্ছে। একবার এই ছবি ওয়ালপেপার সেট করলে সেই ছবির কালার প্রসেস করতে না পারার কারণে তা আবার বন্ধ হয়ে যাচ্ছে। দ্বিতীয় বার স্মার্টফোন অন হওয়ার সময় ওয়ালপেপার বদল না হওয়ার কারণে ফোন অন হওয়ার সঙ্গে সঙ্গেই তা বন্ধ হয়ে যাচ্ছে।

যদিও এক টেক ওয়েবসাইটে জানানো হয়েছে হুয়াওয়েই মেট ২০ প্রো ও ওয়ানপ্লাস ফোন এই ওয়ালপেপারের বাগ থেকে দূরে রয়েছে। এছাড়াও ক্র্যাশ করছে গুগল ফটোজের মতো জনপ্রিয় গ্যালারি অ্যাপ। ইতিমধ্যেই এই বাগ ঠিক করার কাজ শুরু করে দিয়েছে গুগল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com