বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কামাল উদ্দিন মজুমদার সুকেশ চন্দ্রশেখরের জামিন, আলোচনায় আবারও জ্যাকুলিনের সঙ্গে সম্পর্ক পদ্মা সেতুর উভয় প্রান্তে ইটিসি রেজিস্ট্রেশন শুরু উলিপুরে অবৈধ ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় কৃষকদের সর্বনাশ এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণে ঢাকা শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা ​কালিয়াকৈরকে‘মডেল পৌরসভা’গড়তে চান বিএনপি নেতা দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন ঈশ্বরগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ১ পিরোজপুরে পানি সংকটের সমাধান চেয়ে পৌরবাসীর পৌরসভা ঘেরাও, অবস্থান কর্মসূচি পালন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের আয়কর নথি জব্দের আদেশ জামায়াতের নারীকর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদ, মামলা প্রত্যাহারের দাবি

করোনা মোকাবিলায় ১৭৩ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ২৬৫ বার পঠিত

 
নিউজ ডেস্ক: নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় বাংলাদেশকে নতুন করে ১৭৩ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। দেশটির ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) মাধ্যমে এই সহায়তা দেওয়া হবে।

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার সোমবার (১৫ জুন) এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন। ইউএসএআইডি ও স্বাস্থ্য অধিদপ্তর যৌথভাবে আয়োজিত ‘কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং রোগী ব্যবস্থাপনা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মিলার বলেন, এই অর্থ দিয়ে ঢাকার নিম্নআয়ের মানুষ বসবাস করে এমন এলাকায় ১ লাখ গরিব মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হবে। এছাড়াও বাংলাদেশের চলমান উন্নয়ন কর্মসূচি জোরদার করতে এবং কোভিড-১৯ পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার কর্মসূচির জন্য এই অর্থ ব্যয় করা হবে।

অনুষ্ঠানে রবার্ট মিলার জানান, কোভিড-১৯ প্রাদুর্ভাবের পর যুক্তরাষ্ট্রের সরকার এই মহামারি মোকাবিলায় স্টেট ডিপার্টমেন্ট ও ইউএসএআইডি-এর মাধ্যমে জরুরি স্বাস্থ্য, মানবিক, অর্থনৈতিক ও উন্নয়ন সহায়তা কর্মকাণ্ডে সরকার, আন্তর্জাতিক সংস্থা ও এনজিওদের ১ বিলিয়ন ডলারেরও বেশি অর্থ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। এই তহবিল বিশ্বের ১২০টিরও বেশি দেশে জনস্বাস্থ্য বিষয়ক শিক্ষার উন্নয়ন, স্বাস্থ্যসেবা ব্যবস্থার সুরক্ষা এবং পরীক্ষাগার, রোগের সার্ভিল্যান্স ও জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সামর্থ্য বাড়ানোর মাধ্যমে মানুষের জীবন বাঁচাবে।

যুক্তরাষ্ট্রের সরকার শুধু ইউএসএআইডি-র মাধ্যমেই বাংলাদেশে কোভিড-১৯ মোকাবিলা কর্মকাণ্ডে প্রায় ৩৭ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com