সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ত্রিশালে পুলিশ–সাংবাদিক সমন্বয় জোরদারে মতবিনিময় সভা ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর সাগর নিহত, আহত ১ হজ ক্যাম্প পরিদর্শনে বেবিচক চেয়ারম্যান, সেবার মানোন্নয়নে জোর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে শাহজালাল বিমানবন্দর থেকে ১,০৬০টি ফ্লাইট বাতিল মিথ্যা ফেসবুক পোস্টের বিরুদ্ধে সতর্কতা, জেলেদের সংগঠিত করার আহ্বান ভোটের রায় গণমানুষের অধিকার”- জামায়াত নেতা জাতীয় সংসদে পাস নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) বিল–২০২৬ পাস: সুরক্ষা ও ন্যায় বিচারে নতুন দিগন্ত জলাবদ্ধতা থেকে নগরবাসীকে রক্ষায় বর্ষার আগে কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে : কেসিসি প্রশাসক রাজধানীতে ডিএমপি’র ওয়ারী বিভাগের অভিযানে গ্রেফতার ১১২

সস্ত্রীক করোনা আক্রান্ত সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ৩০৯ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক: দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি সস্ত্রীক করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। গতকাল রোববার (১৪ জুন) দুজনের নমুনা পরীক্ষার রিপোর্টে ফল পজিটিভ আসে।

সোমবার (১৫ জুন) মুস্তাফিজ শফি নিজে এক বার্তায় এ তথ্য জানান।

তিনি বলেন, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমি এবং আমার স্ত্রী দুজনেই করোনা পজিটিভ হয়েছি। আমাদের অবস্থা খুব একটা খারাপ না। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের তত্ত্বাবধানে পরীক্ষা-নিরীক্ষা এবং চিকিৎসা চলছে। এছাড়াও একদল বিশেষজ্ঞ চিকিৎসক সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন। আমাদের জন্য দোয়া করবেন।’

সমকালের একজন জ্যেষ্ঠ প্রতিবেদক জানান, বাসাতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন মুস্তাফিজ শফি ও তার স্ত্রী।

এর আগে সমকালের নগর সম্পাদক ও সাংবাদিক নেতা শাহেদ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হন। তিনি বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com