শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

চীনের চিকিৎসক দলের প্রশংসা পেলো পুলিশ হাসপাতাল

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ২৭৮ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক : সফররত চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের উন্নত চিকিৎসা সেবা দেওয়া এবং করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের (সিপিএইচ) ব্যবস্থাপনা ও চিকিৎসা প্রটোকলের ভূয়সী প্রশংসা করেছে।

মঙ্গলবার (১৬ জুন) প্রতিনিধিদলের সদস্যরা সিপিএইচ পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তারা চিকিৎসক এবং পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

সিপিএইচ কর্তৃপক্ষ শুধু করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসা সেবা দেওয়া নয়, করোনাভাইরাস প্রতিরোধে গ্লাভস, মাস্ক, পিপিইসহ অন্যান্য সুরক্ষা সামগ্রী ব্যবহারের সঠিক পদ্ধতির ওপরও বায়োসেফটি ও বায়োসিকিউরিটি বিষয়ক সেমিনার এবং ওয়ার্কশপ আয়োজন করছে। ফলে করোনা রোগীদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং পুলিশসহ অন্যদের আক্রান্ত হওয়ার ঝুঁকি অত্যন্ত কম।

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ এর নির্দেশনায় সিপিএইচ-এ কোভিড-১৯ আক্রান্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। ফলে এরইমধ্যে এ হাসপাতালে সর্বোচ্চ সংখ্যক কোভিড-১৯ আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com