রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

সুশান্তের মৃত্যুর ঘটনায় মামলা প্রসঙ্গে একতার বক্তব্য

  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ৩০৩ বার পঠিত

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনায় বিহারের মোজাফফরপুরে মামলা দায়ের হয়েছে।

প্রযোজক একতা কাপুর, অভিনেতা সালমান খান, নির্মাতা করন জোহর ও সঞ্জয়লীলা বানসালিসহ মোট আট জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন সুধির কুমার ওঝা নামের একজন অ্যাডভোকেট।

এদিকে ফটোশেয়ারিং সাইট ইনস্টাগ্রামে মামলার খবরটির লিংক প্রকাশ করেন একতা কাপুর। ক্যাপশনে লেখেন, ‘সুসিকে (সুশান্ত) সিনেমায় কাস্টিং না করার জন্য মামলা করায় ধন্যবাদ। কিন্তু আমিই তাকে অভিনয়ে সুযোগ দিয়েছিলাম। আমার হতাশার সীমা ছাড়িয়ে গেছে, একটা ঘটনাকে কীভাবে জটিল করা যায়! দয়াকরে পরিবার ও বন্ধুদের একটু শোক পালন করতে দিন। সত্য বেরিয়ে আসবেই। কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না!’

একতা কাপুরের প্রযোজনায় ‘পবিত্র রিশতা’ ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দায় সুশান্তের অভিষেক হয়। এতে অঙ্কিতা লোখান্ডের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন তিনি। এই ধারাবাহিকে মানব দেশমুখ চরিত্রে অভিনয় করে বিশেষ খ্যাতি পান সুশান্ত। পাশাপাশি বেশ কয়েকটি অ্যাওয়ার্ডও পান।

সোমবার (১৫ জুন) সুশান্তের শেষকৃত্যে হাজির হয়েছিলেন কৃতি স্যানন, শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও, বিবেক ওবেরয়সহ অনেকে। একতা কাপুরও সেখানে উপস্থিত ছিলেন। অশ্রুসিক্ত নয়নে সুশান্তকে বিদায় জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com