শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ‘নির্ভরযোগ্য’ জ্বালানি সরবরাহ দিতে পারবে যুক্তরাষ্ট্র ফেনীতে ডেঙ্গু প্রতিরোধ দিবসে র‌্যালি ও আলোচনা সভা ভোটের কালি মোচনের আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী ঈদের আগে-পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে: ডিএমপি কমিশনার শ্রমিকদের বেতন-বোনাস ঈদের ছুটির আগেই পরিশোধের নির্দেশ শ্রম মন্ত্রীর মাফিয়া,সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজ হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি জাতীয় ক্রীড়া পুরস্কাপ্রাপ্ত এ্যাথলেট শামিমা সাত্তার মিমু আর নেই রাজাপুরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান ইরান ‘সম্পূর্ণ পরাজিত’, তারা চুক্তি করতে চায়: ট্রাম্প নোয়াখালীতে এমপি শাহজাহানের নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম

৩০ বছরের অপেক্ষার অবসান, লিভারপুল চ্যাম্পিয়ন

  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ জুন, ২০২০
  • ২৯৩ বার পঠিত

 

ক্রীড়া ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের সবশেষ শিরোপাটি লিভারপুল জিতেছিল ১৯৯০ সালে। এরপর একে একে কেটে গেছে ৩০টি বছর। কিন্তু কাঙ্খিত শিরোপাটি আর জেতা হয়নি। অবশেষে অপেক্ষার অবসান হলো। ৩০ বছর পর প্রিমিয়ার লিগের শিরোপা জিতলো লিভারপুল।

বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত রাতে চেলসি ২-১ গোলে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে দিলে ৭ ম্যাচ আগেই শিরোপা জয় নিশ্চিত হয়ে যায় অলরেডদের।

বুধবার লিভারপুল ৪-০ গোলে ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে শিরোপা জয়ের কাজ এগিয়ে রাখে। তাতে পরবর্তী সাত ম্যাচ ম্যাচ থেকে মাত্র ২ পয়েন্ট সংগ্রহ করতে পারলেই শিরোপা জিতে যাবে তারা। বৃহস্পতিবারের চেলসি-ম্যানসিটির ম্যাচের দিকে দৃষ্টি ছিলো লিভারপুল সমর্থকদের। কারণ এই ম্যাচে চেলসির সঙ্গে ম্যানসিটি ড্র করলেই শিরোপা জয় নিশ্চিত হয়ে যাবে অলরেডদের। কিন্তু ম্যানসিটি ড্র নয়, হেরে যায়। তাতে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটে লিভারপুলের।

৩১ ম্যাচ থেকে লিভারপুলের সংগ্রহ ৮৬ পয়েন্ট। সমান ম্যাচ থেকে ম্যানচেস্টার সিটির সংগ্রহ ৬৩ পয়েন্ট। ৭ ম্যাচ হাতে রেখে, ২৩ পয়েন্টে এগিয়ে থেকে শিরোপা জয় নিশ্চিত হল মোহাম্মদ সালাহ-ফিরমিনোদের।

এটা লিভারপুলের ১৯তম প্রিমিয়ার লিগ শিরোপা। তাদের সামনে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি জিতেছে ২০টি শিরোপা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com