শনিবার, ২০ জুন ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের ৩৩ নং ওয়ার্ড বিএনপি নেতা নুরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদ নিখোঁজ: ১৩ বছরের মাদ্রাসা শিক্ষার্থী বাইজিদ ইসলাম আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

শেখ কামাল ও সুলতানা কামাল স্মরণে দোয়া ও বৃক্ষরোপণ

  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ জুন, ২০২০
  • ৩০২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়াসংগঠক শহীদ শেখ কামাল ও পুত্রবধূ ক্রীড়াবিদ সুলতানা কামালের স্মরণে যাত্রাবাড়ির মাতুয়াইলে ২ শতাধিক বৃক্ষরোপণ করা হয়েছে।

আজ শুক্রবার সকাল ১১টায় বিভিন্ন মসজিদ-রাস্তার দুই পাশে এসব গাছ রোপণ করেন সুলতানা কামালের ভাতিজি এবং আওয়ামী লীগের আন্তর্জাতিক উপ-কমিটির সদস্য নেহরীন মোস্তফা দিশি। এ সময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারা উপস্থিত ছিলেন।

পরে বিভিন্ন মসজিদে শহীদ শেখ কামাল ও সুলতানা কামালের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

একই সঙ্গে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম, উপদেষ্টা পরিষদের সদস্য মকবুল হোসেন, কার্যনির্বাহী সংসদের সদস্য বদরউদ্দিন আহমদ কামরান, ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ করোনায় নিহত সবার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। পাশাপাশি আক্রান্তদের দ্রুত রোগমুক্তি কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com