শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

২০২৩ সালে মেয়েদের ফুটবল বিশ্বকাপ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে

  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ জুন, ২০২০
  • ৩০০ বার পঠিত

ক্রীড়া ডেস্ক: ২০২৩ সালে মেয়েদের ফুটবল বিশ্বকাপের আয়োজক নির্বাচিত হয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

বৃহস্পতিবার ফিফা কাউন্সিলের ভোটের মাধ্যমে পরবর্তী আসরটির আয়োজক হিসেবে নির্বাচিত হয়েছে এই দুই দেশ। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল কলম্বিয়া। এই তালিকায় ছিল জাপান। কিন্তু ফিফার মূল্যায়ন প্রতিবেদনে তাদের অবস্থান নিচের দিকে হওয়ায় তারা নিজেদের সরিয়ে নেয়।

আগামী আসরটি অনেক দিক দিয়েই ঐতিহাসিক হিসেবে বিবেচিত হচ্ছে। অংশগ্রহণকারী দলের সংখ্যা ২৪ থেকে বেড়ে দাঁড়াবে ৩২-এ।

একটা গুঞ্জন ছিল উয়েফার ইউরোপীয় প্রতিনিধিরা পক্ষ নিয়েছে কলম্বিয়ার। কিন্তু ভোটাভুটির পর তেমন হাড্ডাহাড্ডি লড়াই হয়নি। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড যৌথভাবে এই স্বত্ত্ব পেয়েছে ২২-১৩ ভোটের ব্যবধানে।

২০২৩ সালে টুর্নামেন্টটি হওয়ার কথা ১০ জুলাই থেকে। পুরো টুর্নামেন্টের জন্য অস্ট্রেলিয়ায় ব্যবহৃত হবে আটটি স্টেডিয়াম। নিউজিল্যান্ডে খেলা হবে ৫টি স্টেডিয়ামে।

২০১৯ সালে আগের আসরটির আয়োজক ছিল ফ্রান্স। সেই আসরে চ্যাম্পিয়ন হয়েছে যুক্তরাষ্ট্র।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com