শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

মুন্সীগঞ্জে ছেলের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ

  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ জুন, ২০২০
  • ৩৭৪ বার পঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টংগিবাড়িতে ছেলে মানিকের (২৯) দায়ের কোপে মা তাসলিমা বেগমের (৪২) মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২৬ জুন) বিকাল সাড়ে ৩টার দিকে সোনারঙ ইউনিয়নের পুড়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ছেলে মানিককে আটক করেছে।

স্থানীয়দের বরাত দিয়ে টংগিবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ জানান, উপজেলার নেত্রাবর্তী গ্রামের দেলোয়ার তালুকদারের ছেলে মানিক তালুকদার তার মা তাসলিমা বেগম ও খালা শামসুন্নাহারের (৬০) সঙ্গে নানা বাড়ি উপজেলার পুড়াপাড়া গ্রামের মৃত শামছুল হকের বাড়িতে বেড়াতে আসে।

তিনি আরও জানান, মানিক মাদক মামলার আসামি এবং নেশাগ্রস্ত ছিল। পরিবারের পক্ষ থেকে একাধিকবার বললেও সে নেশা ছাড়ছিলো না ও কোনও কাজে যোগ দিচ্ছিলো না। এরই জের ধরে বিকাল সাড়ে ৩টার দিকে মায়ের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মানিকের দায়ের কোপে মৃত্যু হয় মা তাসলিমার। এছাড়া তাকে বাঁচাতে গিয়ে আহত হন খালা শামসুন্নাহার। তাসলিমা বেগমের মরদেহ বর্তমানে টংগিবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। আর খালা শামসুন্নাহারকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com