মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভালুকায় সিএনজি-অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পিরোজপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, চৌকস সদস্যদের পুরস্কৃত দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান

টঙ্গীতে নিখোজের ৩দিন পর প্রবাসীর অর্ধ গলিত লাশ উদ্ধার

  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুন, ২০২০
  • ৩৩৩ বার পঠিত

 টঙ্গী প্রতিনিধি:  গাজীপুরের টঙ্গীতে নিখোঁজের তিন দিন পর প্রবাসীর অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে হোসেন মার্কেট এলাকার ডেসকো গোডাউনের পাশে ফাঁস লাগানো অবস্থা তার অর্ধ গলিত ঝুলন্ত উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্ররণ করেন। নিহতের নাম ইউনুস মোহাম্মদ শফিক মুন্সি(৫০)। সে শরিয়তপুর জেলার ভেদেরগঞ্জ থানার সখিপুর গ্রামের ছেলে। জানাযায় তিনি পরিবার নিয়ে সৌদিআরবে বসবাস করেন। এ ঘটনায় জরিত সন্দেহে ইসমাইল হোসেন (৩৫) কে আটক করেছে পুলিশ। নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত ইউনুস গত ৩রা মার্চ দেশে ফিরে খাঁ-পাড়া এলাকায় বন্ধু ইসমাইলের বাড়িতে বসবাস শুরু করেন। এরই এক পর্যায়ে গত শুক্রবার থেকে নিখোঁজ হন তিনি। পরিবারের লোকজন তাকে অনেক খোঁজা-খুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। তিন দিন পর স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।খবর পেয়ে পুলিশ দেয়ালে সঙ্গে রডে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থা তার অর্ধ গলিত ঝুলন্ত উদ্ধার করে। নিহতের স্ত্রী ফাতেমা আক্তার জানান,আমার স্বামী শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন।তাকে হত্যা করা হয়েছে বলে দাবী করেন। টঙ্গী পশ্চিম থানা পুলিশের ওসি মো.এমদাদুল হক ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com