শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির

শাকিবের বিরুদ্ধে ডিজিটাল আইনে দিলরুবা খানের অভিযোগ

  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুন, ২০২০
  • ৩০৪ বার পঠিত

 

বিনোদন প্রতিবেদক : তুমুল শ্রোতাপ্রিয় গান ‘পাগল মন মনরে মন কেন এত কথা বলে’। আহমেদ কায়সারের লেখা গানটির সুর করেছেন আশরাফ উদাস। এতে কণ্ঠ দেন সংগীতশিল্পী দিলরুবা খান।

শ্রোতাপ্রিয় গানটি রিমেক করে ‘পাসওয়ার্ড’ সিনেমায় ব্যবহার করা হয়। প্রযোজনার পাশাপাশি সিনেমাটিতে অভিনয় করেন শাকিব খান। কথা পরিবর্তন করে রিমেক করার পর এ গানটিও ব্যাপক সাড়া ফেলে।

কিন্তু অনুমতি ছাড়া গান ব্যবহার করার কারণে চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ দায়ের করেছেন সংগীতশিল্পী দিলরুবা খান।

গণ্যমাধ্যমের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন দিলরুবা খান। তিনি বলেন—গানটি আমাদের অনুমতি না নিয়ে সিনেমায় ব্যবহার করেছেন। এতে আমাদের মিউজিক ও গানের কিছু অংশ ব্যবহার করা হয়েছে। এরপর এটি রবিতে দিয়ে দিয়েছেন। আমাদের দেশের শিল্পীদের বুড়ো বয়সে ভিক্ষা করতে হয়। তাদের অধিকার সঠিকভাবে দিলে আর শেষ বয়সে ভিক্ষা করতে হতো না। এই গানের গীতিকার, সুরকার ও আমি মিলে এই অভিযোগ করেছি। বিষয়টি নিয়ে আমাদের আইনজীবী আইনিভাবে লড়বেন।

দিলরুবা খানের আইনজীবী ব্যারিস্টার ওলোরা আফরিন জানান, গতকাল রোববার (২৮ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ইউনিটে ক্ষতিপূরণ ও আইনি ব্যবস্থার দাবি জানিয়ে এ অভিযোগ দায়ের করা হয়েছে।

মালেক আফসারি পরিচালিত ‘পাসওয়ার্ড’ সিনেমায় ব্যবহৃত এই গানে কণ্ঠ দেন অশোক সিং। এতে ঠোঁট মেলান শাকিব খান ও বুবলী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com