মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
একটি স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর সিবিএমএসের মাধ্যমে আড়াই মাসে প্রায় ২৫ হাজার ইউপি অনলাইনে জারি : এনবিআর বিদেশগামী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার: প্রতিমন্ত্রী নুর খাল খননে জীব বৈচিত্র্য ফিরে আসবে : পানি সম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ দেশ গড়তে চাই : হুইপ দুলু অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা লালমনিরহাট ও কুড়িগ্রামের শিল্পায়নে নতুন দিগন্ত নবাবগঞ্জ উপজেলায় ঈদের ছুটিতে নিজ এলাকায় রোগীদের সেবা দিচ্ছেন ডা. এ জেড এম জাহিদ হোসেন মাদারীপুর ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন এমপি’র যে কারণে সেভিয়া থেকে বরখাস্ত হলেন আর্জেন্টাইন কোচ

টঙ্গী পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি আটক

  • আপডেট টাইম : বুধবার, ১ জুলাই, ২০২০
  • ২৮৭ বার পঠিত

 জাহাঙ্গীর আকন্দ, টঙ্গী ঃ গাজীপুরের টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানের মিনু বেগম (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। গতকাল ৩০শে জুন রাত সাড়ে আট ঘটিকার সময় টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া হাসান লেন এলাকা থেকে দুই বোতল বিদেশী মদ ও বাইশ ক্যান বিয়ারসহ মাদক কারবারি মিনুকে আটক করা হয়। টঙ্গী পূর্ব থানার উপ-পুলিশ পরিদর্শক (এস আই) শাহিন মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক আটটার দিকে দত্তপাড়া হাসান লেন এলাকায় মাদক কারবারের তথ্য পেয়ে এস আই রাজীব হোসেন, এস আই সালাম ও সঙ্গীয় সদস্যদের সাথে নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করি। এসময় দুই বোতল বিদেশী মদ ও বাইশ ক্যান বিয়ারসহ মাদক কারবারি মিনু বেগমকে আটক করলেও মাদক কারবারের মুল হোতা মিলন হোসেন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়া মিলন হোসেনকে ফ্রেফতারের জন্য স্ত্রী মিনু বেগমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মাদক কারবারিরা দীর্ঘদিন যাবত টঙ্গীর বিভিন্ন এলাকায় মাদকের কারবার করে আসছিলো। মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। এছাড়া মিলনকে গ্রেফতারের চেষ্টা চলছে। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com