সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট গোদাগাড়ীতে উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর ফেসবুক পোস্ট প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রপ্তানি বাণিজ্য সহজ করলো বাংলাদেশ ব্যাংক

প্রকাশ হলো অংকনের ‘তৃষ্ণা’

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ২৮৪ বার পঠিত

বিনোদন প্রতিবেদক: অনন্যা ইয়াসমিন অংকনের গানের হাতেখড়ি সেই ছোট্টবেলায় বাবা’র কাছে। বাবা চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা সংগীত নিকেতনের প্রশিক্ষক। মাও গান করেন। তাই গানের নেশা অংকনের রক্তে, মননে। গান নিয়ে অংকনের স্বপ্ন অনেক। একটি রিয়েলিটি শো এর মাধ্যমে সঙ্গীতাঙ্গণে প্রবেশ করলেও ইতিমধ্যে নিজের একক মৌলিক গান প্রকাশ করে প্রশংসা কুড়িয়েছেন অংকন। নিজের প্রথম মৌলিক গান ‘ভাল থাকতে দিলি না’ প্রকাশিত হয় ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে।

একই ব্যানার থেকে প্রকাশিত হলো তার আরো এক মৌলিক গান। গানের শিরোনাম ‘তৃষ্ণা’। তারেক আনন্দের কথায় সুরারোপ ও সঙ্গীতায়োজন করেছেন হৃদয় হাসিন। প্রেম-বিরহ আর আবেগের গল্পে, বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়ন করে গানটির ভিডিও নির্মাণ করেছেন ভিকি জাহেদ। এতে অংকনের সঙ্গে মডেল হিসেবে আছেন খায়রুল বাশার।

অংকন বলেন, আমি আমার ভক্ত ও শ্রোতাদের কাছে কৃতজ্ঞ। তারা এর আগে আমার মৌলিক গানগুলো গ্রহণ করেছেন, সব সময় আমার পাশে থেকেছেন। তৃষ্ণা গানটি প্রকাশ হবার পর ভালোই সাড়া পাচ্ছি।

বৃহস্পতিবার ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয় ‘তৃষ্ণা’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাচ্ছে জিপি মিউজিক, বাংলালিংক ভাইব, স্বাধীন মিউজিক অ্যাপ ও রবি স্প্ল্যাশে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com