শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

কঙ্গনাকে পুলিশের তলব

  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ২৯৭ বার পঠিত

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌতকে তলব করেছে মুম্বাই পুলিশ। মুম্বাই মিরর এই তথ্য জানিয়েছে।

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডের নানা অসঙ্গতি নিয়ে কথা বলছেন কঙ্গনা। বিশেষ করে ইন্ডাস্ট্রিতে স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্বের বিরুদ্ধে সোচ্চার তিনি। সুশান্তের ঘটনায় তথ্য জানতেই এই অভিনেত্রীকে তলব করা হয়েছে বলে জানা গেছে।

পুলিশের একটি সূত্র সংবাদমাধ্যমটিতে বলেন, ‘সুশান্তের বিষণ্ণতার কারণ বোঝার জন্য পুলিশ কঙ্গনার কাছ থেকে কিছু তথ্য জানতে চায়। সেই অনুযায়ী শুক্রবার তাকে তলব করে তার মানালির ঠিকানায় একটি চিঠি পাঠানো হয়েছে। সুশান্ত কেন এই সিদ্ধান্ত নিয়েছেন, এর পেছনে সম্ভাব্য কারণ কী হতে পারে সে বিষয়ে কঙ্গনাকে প্রশ্ন করবে পুলিশ।’

এদিকে কঙ্গনার আইনজীবী বিষয়টি নিশ্চিত করে মাইক্রোব্লগিং সাইট টুইটারে লিখেছেন, ‘মুম্বাই পুলিশ কঙ্গনা রাণৌতকে মুম্বাইয়ের বাড়ির ঠিকানায় নোটিশ পাঠিয়েছে। আমি তার পক্ষ থেকে উত্তর দিয়েছি। সুশান্তকে ন্যায় বিচার দেওয়ার জন্য তিনি সব রকম সহায়তা করবেন। আশা করব, মুম্বাই পুলিশও সহযোগিতা করবে।

এর আগে কঙ্গনা দাবি করেন, সুশান্তের বিষয়ে জবানবন্দি দিতে রাজি আছেন তিনি। কিন্তু মুম্বাই পুলিশ তার সঙ্গে যোগাযোগ করেনি। শুধু তাই নয়, এই অভিনেত্রী জানান, তার কথার প্রমাণ না দিতে পারলে পদ্মশ্রী পুরস্কার ফেরত দেবেন তিনি।

সুশান্তের মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা তদন্ত করছে মুম্বাই পুলিশ। ইতোমধ্যে বেশ কয়েকজনকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com