শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:২১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

নিউ বেইলি রোডে দুদকের অভিযান,বিধিবহির্ভূত ভবন নির্মাণ

  • আপডেট টাইম : রবিবার, ২৬ মে, ২০১৯
  • ৩৩৮ বার পঠিত

বিশেষ প্রতিবেদক,সিটিজেন নিউজ: রাজধানীর নিউ বেইলি রোডে রাজউকের বিধিবহির্ভূত ভবন নির্মাণের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই এলাকার একটি সড়কে তিন ভবন মালিক বিধি লংঘন করে বহুতল ভবন নির্মাণ করছে বলে অভিযোগের প্রেক্ষিতে রোববার (২৬ মে) এ অভিযান পরিচালিত হয়।

দুদক এনফোর্সমেন্ট টিম রাজউক জোন-৬ এর প্রতিনিধিদের সমন্বয়ে সরেজমিন অভিযান পরিচালনা করে অভিযোগের সত্যতা পায়। রাজউক ভবনটির পরবর্তী নির্মাণ কার্যক্রম বন্ধের নোটিশ দেয়। এছাড়া ১৯, ২০, ২১ ও ২২ নিউ বেইলি রোডের রাস্তার শেষ প্রান্তে বিধিবহির্ভূতভাবে নির্মিত ডিপ টিউবওয়েলটি উচ্ছেদের নোটিশ দেয়া হয়।
এদিকে হবিগঞ্জের আধুনিক জেলা সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য এবং রোগী ও স্বজনদের হয়রানির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক। সমন্বিত জেলা কার্যালয়, হবিগঞ্জের একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে।

হাসপাতালে পৌঁছানোর আগেই দুদক টিমের উপস্থিতি টের পেয়ে দালালরা পালিয়ে যায়। এছাড়া এক্স-রে ও আলট্রাসনোগ্রাম মেশিন ত্রুটিপূর্ণ পাওয়া যায়। দুদক টিম হাসপাতালের তত্ত্বাবধায়ককে অবিলম্বে মেশিনগুলো পরিবর্তন করে হালনাগাদ মেশিন দিয়ে টেস্ট করানোর পরামর্শ দেয়। এছাড়া কাউন্টারে বিশৃংখলা ও হয়রানি নিরসনে অধিক লোক মোতায়েনের সুপারিশ করা হয়।

এদিকে দুদক এনফোর্সমেন্ট ইউনিটে আগত জেলা কারাগার, পাসপোর্ট, বিআরটিএ ও ইউনিয়ন ভূমি অফিসের নানাবিধ অভিযোগের বিষয়ে পদক্ষেপ গ্রহণপূর্বক কমিশনকে অবহিত করার জন্য সিলেট, মৌলভীবাজার, বগুড়া, নাটোর ও নওগাঁ জেলার জেলা প্রশাসক বরাবর চিঠি দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com