বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

‘মুজিব বর্ষ’ স্মরণে হবে সিভিএফ সম্মেলন, প্রধানমন্ত্রীকে বান কি মুন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ২৭১ বার পঠিত

নিউজ ডেস্ক: ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) পরবর্তী সম্মেলন ‘মুজিববর্ষ’ উপলক্ষে ২০২১ সালে অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন-এর সভাপতি ও জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে একথা জানান।’

প্রেস সচিব বলেন, বান কি মুন সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে প্রধানমন্ত্রীকে ফোন করেন এবং সিভিএফ সম্মেলন ও অভিযোজন সম্মেলন সম্পর্কিত গ্লোবাল সেন্টারসহ বিভিন্ন বিষয়ে তার সঙ্গে প্রায় ১২ মিনিট কথা বলেন।

ইহসানুল করিম বলেন, গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন সম্মেলন আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধন করবেন। বান কি মুন এতে ভার্চুয়ালি যোগ দেবেন।

প্রেস সচিব বলেন, জাতিসংঘের সাবেক মহাসচিব সাহসের সঙ্গে করোনাভাইরাস পরিস্থিতি এবং সুপার সাইক্লোন আম্ফান মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন।

এ প্রসঙ্গে বান কি মুন বলেন, ‘দক্ষিণ-পূর্ব এশিয়ার জনগণকে কোভিড-১৯ মহামারী এবং ঘূর্ণিঝড় আম্ফানের মতো পরিস্থিতি মোকাবিলা করতে পারার মতো সহিষ্ণু করে গড়ে তুলতে হবে।’

জাতিসংঘের সাবেক মহাসচিব দ্বিতীয়বারের মতো সিভিএফের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানান।

তিনি সিভিএফ-এর ‘থিম্যাটিক রাষ্ট্রদূত’ হওয়ায় নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডারস অ্যান্ড অটিজম সম্পর্কিত জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ হোসেনকেও অভিনন্দন জানান।

আলোচনার শুরুতে প্রধানমন্ত্রী ও জাতিসংঘের সাবেক মহাসচিব শুভেচ্ছা বিনিময় করেন।

সূত্র: বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com