রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান খাগড়াছড়িতে কার্বারীদের সম্মানজনক ভাতা ও প্রথাগত প্রশাসনের দাবি এসোসিয়েশনের সম্মেলনে আরো ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত প্রথমবারের মত পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে প্রাণহানি: কোন দেশে কত হতাহত শ্রীকাইলের গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী দীর্ঘদিন যুদ্ধ চললে বাংলাদেশেও প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী ভৌতিক সিনেমায় দেখা যাবে অভিষেক বচ্চনকে রাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা কর্মসূচি

দেবরের জন্য ট্রলের শিকার সামান্থা

  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ জুলাই, ২০২০
  • ৩০৯ বার পঠিত

বিনোদন ডেস্ক: সোফায় বসে ল্যাপটপে কাজ করছেন দক্ষিণী সিনেমার অভিনেতা আখিল আক্কিনেনি। তার পেছনে চেয়ারে বসা অভিনেত্রী পূজা হেগড়ে। কিন্তু পূজা পেছন থেকে পা তুলে দিয়েছেন আখিলের কাঁধে। শুধু তাই নয়, পায়ের আঙুল দিয়ে আখিলের কানের লতি স্পর্শ করছেন পূজা।

আখিল আক্কিনেনি ও পূজা হেগড়ে অভিনীত ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’ সিনেমার পোস্টারের দৃশ্য এটি। গত ২৯ জুলাই নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে পোস্টারটি পোস্ট করেন আখিল। তারপর অনেকে আখিলের প্রশংসা করছেন। আবার অনেক বাজে পোস্টার বলেও মন্তব্য করছেন। এ পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু অভিনেত্রী সামান্থা আক্কিনেনিকে (আখিল আক্কিনেনির ভাবি) টেনে ট্রল করছেন নেটিজেনরা।

রাগব নামে একজন লিখেছেন—এটি কি শিশুদের মতো আচরণ নয়? আপনাদের ভাবি সামান্থা হয়তো নিজেকে শিশু মনে করেন।

এমন অনেক নেটিজেন বিষয়টি নিয়ে সামান্থাকে আক্রমণ করে নানা মন্তব্য করছেন। এবারই প্রথম নয়, এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের শিকার হয়েছেন সামান্থা। এবার দেবরের কারণে ট্রলের শিকার হলেন এই অভিনেত্রী।

তেলেগু ভাষার ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’ সিনেমায় আরো অভিনয় করেছেন—জয় প্রকাশ, মুরালি শর্মা, অমিত তিওয়ারি, এশা রেব্বা প্রমুখ। বাস্কর পরিচালিত এ সিনেমা ২০২১ সালের জানুয়ারিতে মুক্তির কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com