শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

অপু ও মামুনের ব্যান হচ্ছে আইডি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০
  • ৩০৮ বার পঠিত

অনলাইন ডেস্ক: সড়কে মারামারির ঘটনায় ‘টিকটক অপু’ ওরফে ‘অপু ভাইকে’ গ্রেপ্তার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ। বিতর্কিত টিকটকার ‘অপু ভাই’, মামুনসহ কয়েকজনের আইডি ব্যান করা হচ্ছে বলে সূত্র জানিয়েছে।

এদিকে আজ মঙ্গলবার অপুকে আদালতে হাজির করা হলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।

জানা গেছে, সোমবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক প্রকৌশলীর সঙ্গে মারামারির সময় অপুকে স্থানীয়রা গণপিটুনি দেয়। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

জানা যায়, রোববার প্রকৌশলী মেহেদি হাসান রবিন উত্তরার সড়কটি দিয়ে তার ব্যক্তিগত গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। গাড়িতে তার ২-৩ জন বন্ধুও ছিল।
তবে আলাউল এভিনিউয়ের সড়ক আটকে ‘অপু ভাই’ ও তার সহযোগীরা টিকটক বানাচ্ছিল।

রবিন রাস্তা আটকানো দেখে হর্ন বাজায়। কেন গাড়ির হর্ন বাজানো হলো এবং কেন রাস্তা ছাড়তে বললো, এ কারণে অপু ও তার সহযোগীরা রবিনসহ তার দু’জন বন্ধুকে মারধর করে।

এদিকে বিতর্কিত টিকটকার ‘অপু ভাই’ ও মামুনসহ কয়েকজনের আইডি ব্যান করা হচ্ছে বলে ‘সাইবার-৭১’ এর অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে।

উল্লেখ্য, চীনা অ্যাপ টিকটকে নানা ধরনের বিক্রিত ভিডিও তৈরি করে ব্যাপক আলোচনায় আসে অপু। সামাজিক মাধ্যমে নতুন ‘গ্যাং কালচার’ তৈরি অভিযোগ রয়েছে অপু ও মামুনসহ একাধিক টিকটকারের বিরুদ্ধে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com