মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালুকায় সিএনজি-অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পিরোজপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, চৌকস সদস্যদের পুরস্কৃত দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদাতা সংগ্রহ, ব্লাড গ্রুপ নির্ণয় রক্তদান বিষয়ক সচেতনতামূলক সেমিনার কৃষিতে ভর্তুকি কমিয়ে গবেষণা ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি চূড়ান্ত অনুমোদনের পথে ইইউ মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিকেএসপি ফুটবল ম্যাচে গোল করলেন জাইমা রহমান

সাবেক সেনা কর্মকর্তা সিনহার মৃত্যুর বিচার দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম : বুধবার, ৫ আগস্ট, ২০২০
  • ২৯৯ বার পঠিত

চাঁদপুর প্রতিনিধি: কক্সবাজার টেকনাফের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খানের মৃত্যুর প্রতিবাদে ও দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ চাঁদপুর জেলা শাখা। বুধবার (৫ আগস্ট) দুপুরে শহরের শপথ চত্ত্বর এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামিউল প্রধানের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্রচার সম্পাদক মানিক মিয়া, দফতর সম্পাদক মাহবুব।

বক্তারা বলেন, মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান চাঁদপুরের সন্তান। আমরা সুষ্ঠু ও ন্যায় বিচারের মাধ্যমে দোষীদের বিচারের দাবি জানাই।

শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানকে প্রধান করে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন ও নিরাপত্তা বিভাগ। একইভাবে তদন্তের স্বার্থে টেকনাফের বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ লিয়াকত আলিসহ ১৬ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com