শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তরুণ নেতৃত্বে আলোচনায় আদাবর থানা যুবদল নেতা সজীব আহমেদ রানা গোদাগাড়ীতে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ,শ্রী সুমন সরদার আটক রাস্তা নির্মাণে অনিয়মের তথ্য প্রকাশে ক্ষুব্ধ ইউপি চেয়ারম্যান দেলোয়ার শেখ, সংবাদকর্মীকে প্রান নাশের হুমকি উপহার পাওয়ার পর প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ওসি জাহিদুল ইসলাম। তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক

বরিশালে যানবাহন থামিয়ে যাত্রী হয়রানী করছে বাস মালিক সমিতির লোকজন

  • আপডেট টাইম : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
  • ৩৩৩ বার পঠিত

আনিসুর রহমান: শহীদ আবদুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতু-সংলগ্ন কর্ণকাঠী জিরো পয়েন্টে বরিশাল পটুয়াখালী মিনি বাস মালিক সমিতির অত্যাচারে অতিষ্ঠ হয়ে পরেছে হাজারো মানুষ, দিনের পর দিন মালিক সমিতির লোকজনের হাতে যাত্রী থেকে শুরু করে সাধারণ গাড়ি চালক পযর্ন্ত লাঞ্ছিত হচ্ছে।

জানা যায়,, বরিশাল পটুয়াখালী মিনি বাস মালিক সমিতির সদস্যরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে এম্বুলেন্স থেকে শুরু করে বিভিন্ন যানবাহন থেকে যাত্রী নামিয়ে হয়রানি করছে। থ্রি- হুইলার জাতীয় গাড়ি থামিয়ে চাঁদাবাজি করা হয়।

তবে বরিশাল মেট্রোপলিটন পুলিশের নাকের ডগায় এমন হয়রানীর চিত্র দেখা যায় প্রতিনিয়ত।

বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহা সড়কে আলফা, মাহিন্দ্র, অটোবাইক থামিয়ে রোগী ও যাত্রী নামিয়ে দিচ্ছে। তাছাড়া বাস মালিক সমিতির লোকজন গাড়ি কাগজপত্র দেখতে চায়‌‌। ভ্রোর দিয়ে অটোরিক্সার চাকা,মাহিদ্রার চাকা সহ বিভিন্ন গাড়ির চাকা ফুটো করে দেয় তারা। আর সাধারণ মানুষরা মালিক সমিতির এমন আচরনের প্রতিবাদ করলে প্রতিনিয়ত হচ্ছে লাঞ্ছিত হামলার শিকার।

জাফর নামে এক যাত্রী বলেন, মালিক সমিতির সদস্যদের অাচরণ এবং দাপট এতটাই ক্ষিপ্ত, মনে হয় রাষ্ট্র তাদের বিশেষ কোন ক্ষমতা দিয়েছে। থ্রি-হুইলার নিষিদ্ধ হলে তা দেখবে, পুলিশ এবং প্রশাসন, কিন্ত কমান্ডো স্টাইলে গাড়ি থামিয়ে এমন ঘটনা দেখেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করছেন না।
কাওসার নামের একজন সিএনজি চালক বলেন আমি নলছিটির মোল্লারহাট থেকে একজন বৃদ্ধ রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বাস মালিক সমিতির লোকজন আমার গাড়ি আটকে আমাকে চর থাপ্পড় মারেন এবং গাড়ির চাকা ভ্রোর দিয়ে ফুটে করার চেষ্টা করে। পরবর্তীতে আমি তাদের ২০০ টাকা দিয়ে অনুরোধ করে মুক্তি পাই।

আর এসব দেখেও নিরব ভূমিকা পালন করছেন মেট্রোপলিটন পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com