শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তরুণ নেতৃত্বে আলোচনায় আদাবর থানা যুবদল নেতা সজীব আহমেদ রানা গোদাগাড়ীতে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ,শ্রী সুমন সরদার আটক রাস্তা নির্মাণে অনিয়মের তথ্য প্রকাশে ক্ষুব্ধ ইউপি চেয়ারম্যান দেলোয়ার শেখ, সংবাদকর্মীকে প্রান নাশের হুমকি উপহার পাওয়ার পর প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ওসি জাহিদুল ইসলাম। তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক

সিনহাকে ‘হত্যা’র পর ‘বাঁচার জন্য’ আইনজীবীকে ফোন ওসি প্রদীপের (অডিও)

  • আপডেট টাইম : রবিবার, ৯ আগস্ট, ২০২০
  • ৩৪৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: টেকনাফে পুলিশের গুলিতে সিনহার মৃত্যুতে ঝামেলা হতে পারে, টের পেয়ে আগেই বিষয়টি আইনিভাবে মোকাবিলার প্রস্তুতি নিতে শুরু করেন প্রদীপ কুমার। গণমাধ্যমের হাতে আসা একটি অডিও ক্লিপে তা স্পষ্ট হয়ে উঠেছে। ঘটনার পরদিনই এক আইনজীবীকে ফোন দিয়ে শলা-পরামর্শ করেন তিনি।

৩১ জুলাই রাতে সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খানের মৃত্যুর পরই টেকনাফ থানার সে সময়ের ওসি প্রদীপ কুমার বুঝে গিয়েছিলেন বড় কিছু ঘটতে যাচ্ছে।

গণমাধ্যমে আসা একটি ফোনালাপে স্পষ্ট হয়ে উঠেছে; নিজেকে ওসি প্রদীপ পরিচয় দিয়ে এক ব্যক্তি আইনি পরামর্শ চাইছেন। ঈদের দিন দেয়া সেই ফোনে তিনি ঘটনার খুঁটিনাটি তুলে ধরেন।

ফোনালাপে ওসি বলেন, ‘স্যার আমি টেকনাফ থানার ওসি বলছি, স্যার একটা মহা বিপদে পড়েছি আপনার একটু সাহায্য লাগবে। স্যার আমরা ১৫৩, ১৮৬ ও ৩০৭ এর নামে একটা মামলা নিয়েছি।

ওই আইনজীবী বলেন, সরকারি কর্মচারী অ্যাসল্টের, আর..

ওসি বলেন, ১৮৬ পুলিশের কাজে বাধা প্রদানকারী। ওনি অবসরপ্রাপ্ত আর্মি। তাহলে এত ভয়ের কি আছে…

কীভাবে আইনিপথে এগুলো পার পাওয়া যাবে তার উপায় বলে দেন সেই আইনজীবী।

আইনজীবী বলেন, তোমরা একটা কাজ করো। ৩০৪-এ একটা মামলা নিয়ে নেও।

প্রদীপ আরো বলেন, স্যার এই মামলায় আমরা কী লেখবো; যেহেতু আসামি মারা গেছে মৃত্যুর জন্য এই মামলা নেয়া হলো।

ওসি প্রদীপ বলেন, গুলি-তো পুলিশ করেছে।

আইনজীবী বলেন, এই এজহারটা পুরো লেখবা। এই কারণে তাকে অবসট্রাকশন করে আটকানো হয়েছে। এরপর মামলা রুজু হয়েছে।

৩১ জুলাই রাতে শামলাপুরের পাহাড়ি এলাকা থেকে শুটিংয়ের কাজ শেষে ফেরার পথে তল্লাশির সময় পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর সাবেক মেজর সিনহা। এ ঘটনায় দায়ের করা মামলায় এখন পুলিশের হেফাজতে আছেন প্রদীপ কুমারসহ নয় আসামি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com