শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

টঙ্গী পূর্ব থানার চৌকস অফিসার শাহিন মোল্লার বদলি শুনে হতাশ সচেতন মহল

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
  • ৩০৮ বার পঠিত

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর মেট্রো পলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার একজন সুদক্ষ চৌকস অফিসারের বদলি হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন টঙ্গী এলাকার স্থানীয় বাসিন্দা, শ্রমজীবী ও সচেতন মহল। শাহিন মোল্লা পূর্ব থানায় যোগদানের পর থেকে এ যাবত তিনি তার পরিশ্রম ও কর্মদক্ষতায় টঙ্গীর সকল স্তরের মানুষের মন জয় করে নিয়েছেন। হঠাৎ শাহিন মোল্লার বদলী হয়েছে এমন সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে টঙ্গীসহ আশপাশের এলাকার সাধারণ মানুষের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। টঙ্গীতে সংগঠিত সকল অপরাধ ও অপকর্ম নির্মূলে এস আই শাহিন মোল্লার সাহসী পদক্ষেপ কখনো ভোলার যাবে না। সকলের মনে স্থান করা এমন সাহসী অফিসারের চলে যাওয়ার বিষয় কেউ মেনে নিতে পারছে না। শাহিন মোল্লাকে টঙ্গী পূর্ব থানায় বহাল রাখার জন্য জি এম পি কমিশনারের নিকট জোড় অনুরোধ জানিয়েছে টঙ্গীবাসী।

প্রশাসনিক সূত্রে জানা যায়, টঙ্গী পূর্ব থানার উপ-পুলিশ পরিদর্শক (এস আই) শাহীন মোল্লা যোগদানের পর থেকে থানার গুরুত্বপূর্ণ ক্লুলেস হত্যা, ডাকাতি, ধর্ষণের মতো মামলার রহস্য উদঘাটনসহ বিভিন্ন ধরনের মামলায় জড়িত আসামীদের গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করতে সক্ষম হয়েছে। জানা যায় ২০১৮সন থেকে ২০১৯ সনের গুরুত্বপূর্ণ ১৫টি মামলার মূল ঘটনা উদঘাটনসহ টঙ্গী এলাকার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের গ্রেফতারে নিরলস ভুমিকা পালন করেছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর চৌকস সদস্য শাহিন মোল্লা।

এছাড়াও চৌকস অফিসার শাহিন মোল্লা তার দক্ষতায় টঙ্গী এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মদ, বিয়ার ও ইয়াবা উদ্ধার করেছেন। তার বদলির সময় পুর্ন হওয়ার আগে টঙ্গী পূর্ব থানা থেকে অন্যত্র বদলি হওয়ায় স্থানীয় বাসিন্দারা দুঃখ প্রকাশ করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com