শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের ৩৩ নং ওয়ার্ড বিএনপি নেতা নুরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদ নিখোঁজ: ১৩ বছরের মাদ্রাসা শিক্ষার্থী বাইজিদ ইসলাম আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে

শনিবার গণস্বাস্থ্য প্লাজমা সেন্টারের উদ্বোধন

  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০
  • ২৬৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির স্মরণে আগামীকাল শনিবার করোনাজয়ীদের কাছ থেকে প্লাজমা সংগ্রহের জন্য গণস্বাস্থ্য প্লাজমা সেন্টারের উদ্বোধন করা হবে। শনিবার বেলা ১১টায় ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে প্লাজমা সেন্টারের উদ্বোধন করা হবে।

এর উদ্বোধন করবেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের হেমাটোলজি বিভাগের প্রধান ও প্লাজমা থেরাপি প্রয়োগ সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির প্রধান অধ্যাপক ডা. মহিউদ্দিন আহমেদ খান।

গণস্বাস্থ্য কেন্দ্র বলছে, শুরুতে প্রতিদিন ২৫ জনকে প্লাজমা দেয়া হবে। সেপ্টেম্বর থেকে প্রতিদিন ৫০ জনকে প্লাজমা এবং অতিরিক্ত ৫০ জনকে প্যাকড সেল, প্লাটিলেট, বিভিন্ন ব্লাড ফেক্টরস দেয়ার পরিকল্পনা রয়েছে। থ্যালাসেমিয়া ও হিমোগ্লোবিনোপ্যাথির জন্য প্রয়োজনীয় রক্ত সঞ্চালের ব্যবস্থা করা হবে।

আগ্রহী রক্তদাতাদের নিবন্ধনের জন্য নিচের ঠিকানায় যোগাযোগের অনুরোধ করেছে গণস্বাস্থ্য

ডা. গোলাম মো. কোরেইশী

মোবাইল : ০১৫৫২-৪৬০৭৮০

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com