শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে পিরোজপুরে ২ হাজার অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দেশে করোনায় আরও ৩৪ জনের মৃত্যু, শনাক্ত ২৭৬৬

  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০
  • ৩০৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২ হাজার ৭৬৬ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে এ পর্যন্ত ৩ হাজার ৫৯১ জন মারা গেছে। গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮৫৬টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত ২ লাখ ৭১ হাজার ৮৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ লাখ ২৮ হাজার ৭৫৭ জনের।

এদিকে ভাইরাসে আক্রান্ত আরও ১ হাজার ৭৫২ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন। যার মাধ্যমে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৫৬ হাজার ৬২৩ জন।

মারা যাওয়া ৩৪ জনের মধ্যে ২৮ জন পুরুষ, ৬ জন নারী। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩৩ জন, বাড়িতে একজন।বয়সভিত্তিক বিশ্লেষণে ৩১-৪০ বছরের ২ জন, ৪১-৫০ বছরের ৪ জন, ৫১-৬০ বছরের ৬ জন ও ৬০ বছরের বেশি ২২ জন।

সবচেয়ে বেশি ১৮ জন মারা গেছেন ঢাকা বিভাগে, চট্টগ্রাম বিভাগে ২ জন, রাজশাহী বিভাগে ৪ জন, খুলনা বিভাগে ১ জন, বরিশাল বিভাগে ১ জন, সিলেট বিভাগে ৪ জন, রংপুর বিভাগে ২ জন, ময়মনসিংহে ২ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com