শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

ঢাকায় ৭৪তম স্বাধীনতা দিবস উদযাপন ভারতের

  • আপডেট টাইম : শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ৩২৭ বার পঠিত

নিউজ ডেস্ক: ঢাকায় ভারতের ৭৪তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকালে ঢাকার ভারতীয় হাইকমিশনে এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছেন বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকরা।

সকালে ঢাকার বারিধারায় ভারতীয় হাইকমিশনের চান্সেরি কমপ্লেক্সে ভারতের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।

এ সময় ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ। পতাকা উত্তোলনের পর তিনি স্বাধীনতা দিবস উপলক্ষে প্রেসিডেন্ট রামা কোবিন্দের বার্তা পাঠ করেন।

ঢাকায় অবস্থানরত ভারতীয় সম্প্রদায়ের সদস্যরা কোভিড মহামারিতে সামাজিক দূরত্ব বজায় রাখার প্রয়োজনীয়তার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেন।

১৫ আগস্ট বাংলাদেশে জাতীয় শোক দিবস পালিত হয়ে থাকে। সে কারণে ঢাকার ভারতীয় হাইকমিশন প্রতি বছর সীমিত পরিসরে স্বাধীনতা দিবস উদযাপন করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com